বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
28 C
Dhaka

কমওয়ার্ডে ১৬টি পুরস্কার জিতেছে বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বিজ্ঞাপন এবং ক্রিয়েটিভ কমিউনিকেশনস খাতের সম্মাননা ‘কমওয়ার্ড ২০২৪’-এ তিনটি গোল্ডসহ মোট ১৬টি পুরস্কার জিতেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর বিভিন্ন ক্যাম্পেইন। উল্লেখ্য, গত বছর কমওয়ার্ড ২০২৩-এ তিনটি গোল্ডসহ মোট সাতটি পুরস্কার জিতেছিলো বিকাশ।

এবারের আসরে বিকাশ-এর ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইনটি ১টি গোল্ড, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ জিতেছে; ‘প্রেমের বিকাশ’ ১টি গোল্ড, ১টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ; ‘প্রবাসীদের অন্তরের গান’ ১টি গোল্ড এবং এমএফএস খাত নিয়ে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ জিতেছে। এছাড়া, ‘বিকাশ পে লেটার’, ‘বিকাশ থাকতে ক্যাশ কেন?’ এবং ‘দেশের জন্য কাজ করি’ ক্যাম্পেইনগুলোও ১টি করে ব্রোঞ্জ জিতেছে। বিকাশ এবং বিকাশ-এর পক্ষে ক্রিয়েটিভ এজেন্সি মিডিয়াকম, এক্স-ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি, ব্রেড অ্যান্ড বাটার, ইন্ডি রিলস ও এফসিবি বিটপি এই পুরস্কারগুলো জিতে নিয়েছে।

দেশের বিজ্ঞাপন এবং ক্রিয়েটিভ কমিউনিকেশনস খাতে কাজ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে পরিচিত এই কমওয়ার্ড-এর ১৩তম আসর সম্প্রতি আয়োজিত হয় স্থানীয় একটি হোটেলে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ক্রিয়েটিভ এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করা বিভিন্ন সফল ও কার্যকর কমিউনিকেশনকে স্বীকৃতি দিতেই ২০০৯ সাল থেকে এই আয়োজন করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ২৬টি ক্যাটাগরিতে ১,৩৮০টি মনোনয়ন জমা পড়ে, যার মাঝে ১৪৬টি বিজ্ঞাপন ও সৃজনশীল প্রচারণা কমওয়ার্ডে পুরস্কৃত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি