শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
33 C
Dhaka

কোটি ব্যবহারকারীর মাইলফলকে লিংকডইন মার্কেটপ্লেস

টেকভিশন২৪ ডেস্ক: সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাই ও চাকরিজীবীর পছন্দ পরিবর্তন হওয়ায় মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার প্রবণতা বাড়ছে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রযুক্তি খাতে এ বছর এখন পর্যন্ত এক লাখের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বলা হচ্ছে, ছাঁটাই হওয়া কর্মীদের অনেকেই আর পূর্ণকালীন কাজে ফেরেননি। তাঁদের অনেকেই পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের মার্কেটপ্লেস, ফাইভআর বা আপওয়ার্কের মতো ফ্রিল্যান্স কাজ দেওয়া-নেওয়ার বিভিন্ন মাধ্যমে নিজের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে নিয়েছেন। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন এবার তাদের লিংকডইন মার্কেটপ্লেসের অগ্রগতি তুলে ধরেছে। খবর টেকক্রাঞ্চ, লিংকডইন ও প্রথম আলো।

এখন পর্যন্ত এক কোটি মানুষ লিংকডইনের মার্কেটপ্লেসে পেজ খুলে যুক্ত হয়েছেন। গত বছরের তুলনায় এ বছর যুক্ত হওয়ার হার বেড়েছে ৪৮ শতাংশ। এমনকি সেবা চাহিদার হারও বেড়েছে। প্রতি আট মিনিট অন্তর একটি কাজের চাহিদা তৈরি হয়েছে। বছরান্তের হিসাবে কাজের চাহিদার হার বেড়েছে ৬৫ শতাংশ। লিংকডইনে বর্তমানে ১০০ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন, যার অর্থ হলো ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসটিতে এখন লিংকডইনের মোট ব্যবহারকারীর মধ্যে ১ শতাংশ ফ্রিল্যান্সার রয়েছেন। বিভিন্ন তথ্য প্রকাশ করলেও কী পরিমাণ কাজ ফ্রিল্যান্সাররা এখান থেকে পেয়েছেন এবং কী পরিমাণ আয় করেছেন, এ ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি লিংকডইন মার্কেটপ্লেস।

২০২১ সালে ফ্রিল্যান্সিং ও স্বল্প মেয়াদের কাজের জন্য কাজদাতা ও কাজ করতে আগ্রহী ব্যক্তিদের যুক্ত করতে মার্কেটপ্লেস নামে একটি সুবিধা চালু করে লিংকডইন। হিসাবরক্ষণ, কোচিং অ্যান্ড মেন্টরিং, পরমার্শ (কনসালটিং), ডিজাইন, অনুষ্ঠান আয়োজন, আর্থিক, হোম ইমপ্রুভমেন্ট, তথ্যপ্রযুক্তি, বিমা, আইন, বিপণন, পরিচালন, ফটোগ্রাফি, সফটওয়্যার উন্নয়ন, লেখালেখিসহ বিভিন্ন খাতে এ মার্কেটপ্লেসের মাধ্যমে কাজ দেওয়া ও নেওয়া যায়।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি