শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
30 C
Dhaka

শিগগিরই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন : আসিফ নজরুল

spot_img

শিগগিরই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন, এই আইনে যে মামলা হয়েছে সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘সংশোধনীর মাধ্যমে যে আইন হবে সেটা যেন স্থায়িত্ব ও প্রশ্নের ঊর্ধ্বে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হচ্ছে।’ আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর এখন।

গত আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান আছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার ৩৪০টি মামলা আছে, যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। কিন্তু এসব মামলা যে সাইবার নিরাপত্তা আইনে হয়েছে সেটি নিয়ে শুরু থেকেই নানা মহলে চলছে বিতর্ক, সমালোচনা। আইনটিকে মতপ্রকাশে বাধা দেয়ার জন্য আওয়ামী লীগ সরকারের অন্যতম ফাঁদ বলছেন বিশ্লেষকরা।

এ অবস্থায় সাইবার নিরাপত্তা আইনি থাকবে নাকি বাতিল, থাকলেই বা সংশোধন হবে কীভাবে, এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। যেখানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ ভুক্তভোগী, আইনজীবী, নাগরিক প্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

এসময়, সাইবার আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন নিপীড়নের গল্প। তেমনই একজন খাদিজা। এই আইনের মামলায় যার জীবন থেকে কেড়ে নিয়েছে ১৫টি মাস।

মতবিনিময় সভায় উপস্থিত আইন বিশেষজ্ঞ ও বক্তারা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসবে তুলে ধরেন। কেউ কেউ সংশোধন আর কেউ কেউ বলেন এই আইন পুরোপুরি বাতিল করা হোক।

এ সময় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘সংশোধনীর মাধ্যমে যে আইন হবে সেটা যেন স্থায়িত্ব ও প্রশ্নের ঊর্ধ্বে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংশোধনের এই সময়টায় আইনটিকে কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও পরিকল্পনা হচ্ছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আইনের মধ্যে তুলে নেয়া হবে সকল নিবর্তন মূলক ধারা। নতুন আইন হবে সাইবার সুরক্ষা দিতে। এ আইনে যে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে।’

শুধু সাইবার নিরাপত্তা আইন নয়, দেশের সকল কালা কানুন অবিলম্বে বাতিল কিংবা সংশোধন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে রাখা হয় সাইবার নিরাপত্তা আইন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি