শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

ছয় দিন ধরে অচল এনবিআরের অ্যাসাইকুডা সার্ভার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান এনবিআরের সার্ভার টানা ছয় দিন অচল থাকাটা নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা। সার্ভারের সমস্যায় শুধু শুল্কায়ন কার্যক্রম কিংবা পণ্য ডেলিভারিই ব্যাহত হচ্ছেনা, বিপুল পরিমাণ রাজস্বও আটকে গেছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এক্ষেত্রে বছরব্যাপী ব্যাপক ভোগান্তির পরেও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। দ্রুত সার্ভার ঠিক না হলে আমদানি রপ্তানি বাণিজ্য বিপর্যয়ে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। খবর এখন।

সফটওয়্যার আপগ্রেডেশনে গেল সপ্তাহের বৃহস্পতিবার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভার শাটডাউন করে জাতীয় রাজস্ব বোর্ড। নোটিশ ছিলো গেল শনিবার বিকেল থেকে অনলাইন সিস্টেমে স্বাভাবিক কাজ চলবে। অথচ এখনও ঠিক হয়নি সার্ভার।

চার-পাঁচ মাস আগেও একবার আপডেটের পর অচল হয়ে যায় সার্ভার। তখন একদিন পর সার্ভার ঠিক হলেও টানা ৬ দিন সার্ভার ডাউন থাকার নজির নেই। এ অবস্থায় অনলাইনে আমদানি পণ্যের ঘোষণা, নথি দাখিল ও শুল্কায়নে কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সিএন্ডএফ এজেন্ট ও শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারী সব সংস্থা।

দেশের বেশিরভাগ রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআরের সার্ভার বেহালে ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা। বিল অব এন্ট্রিতে ক্লিক করলে পণ্যের লোকেশন ও এইচএস কোডের ঘরটি উধাও হয়ে যাচ্ছে। কখনো আবার বিল অব এন্ট্রিতে শুল্ক-কর পরিবর্তন হয়ে ১০ থেকে ১১ গুণ বেড়ে যাচ্ছে। যা সংশোধন করতে লাগছে কয়েক দিন। সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ রাতে অ্যসাইকুডা সিস্টেমে কিছু কাজ হলেও দিনভর ফাইল নিয়ে ঘুরেও আমদানি পণ্য চালানের শুল্কায়ন করা যাচ্ছে না।

জবাবদিহিতা না থাকায় এনবিআর সার্ভারের এই জটিলতা কাটছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। ছয় দিনেও সার্ভার পুরোপুরি সচল না হওয়ার কারণ আরও খতিয়ে দেখার দাবি তাদের।

ব্যবহারের একযুগেও এই অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সফটওয়্যারের অনেক মডিউল বাস্তবায়ন করতে পারেনি এনবিআর। বরং সার্ভার জটিলতায় বছরজুড়ে ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম কাস্টম হাউসকে। এজন্য এনবিআরের আইটি বিভাগের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি