মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

বাজারে লেনোভো আইডিয়াপ্যাড ফাইভ আই টু ইন ওয়ান ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড ফাইভ আই টু ইন ওয়ান (৮৩ডিটি০০২এক্সএলকে) ল্যাপটপ । এটি একটি শক্তিশালী এবং বিভিন্ন কাজে পারদর্শী ল্যাপটপ যা আধুনিক ব্যবহারকারীদের চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে।

এই উদ্ভাবনী ডিভাইসটি কর্মক্ষমতা, বহনযোগ্যতা, এবং নমনীয়তাকে একত্রিত করে ফলে এই ল্যাপটপটি পেশাজীবী, ছাত্র এবং সৃজনশীলদের জন্য আকর্ষনীয় একটি ল্যাপটপ।

১৪ জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৫.৪ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর সেভেন-১৫০ ইউ (র‍্যাপটর লেক রিফ্রেশ) প্রসেসর, ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআরফাইভ -৫২০০ র‍্যাম এবং এনভিএমই ১টিবি এসএসডি, যা দ্রুত ডেটা অ্যাক্সেস এবং পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। ফলে এই ল্যাপটপটি সীমাহীন মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্সের জন্য একটি আদর্শ।

মডেলটিতে ৩০০নিটস ব্রাইটনেস এর ১৪ ইঞ্চি টাচ ডব্লিউইউএক্সজিএ আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীকে দিবে প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। চোখের ক্ষতি কমিয়ে আনতে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফাইট ডিসপ্লে। সুরক্ষিত ভিডিও কলের জন্য একটি প্রাইভেসি শাটারসহ ১০৮০পি ক্যামেরা এবং চমৎকার সাউন্ড এর জন্য ২ডব্লিউ×২ ডলবি অডিও স্পিকার রয়েছে।

দ্রুত এবং নির্ভরযোগ্য ওয়্যারলেস সংযোগের জন্য আছে ওয়াইফাই ৬×২+ব্লুটুথ ৫.২। সাচ্ছন্দ্যে ও নির্ভূলতার সহিত ইনপুটের জন্য ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে একটি লেনোভো ডিজিটাল পেন ২। এছাড়াও ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কী-বোর্ড  এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট রিডার। ল্যাপটপটির  ৫৭ ওয়াট আওয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে এবং ইউএসবি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার সুবিধাজনক চার্জিং প্রদান করে। নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইচ টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম  হবে।

এই মডেলটির ডিসপ্লে ৩৬০°রোটেট্যাবল হবার কারণে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করতে পারবেন যা এটিকে একটি সত্যিকারের টু ইন ওয়ান ডিভাইসে পরিনত করে। মাল্টিটাস্কিং এবং সৃজনশীল কাজের জন্য এটি একটি আদর্শ ল্যাপটপ। এছাড়া ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। এর ওজন মাত্র ১.৬ কেজি । ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।

২ বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে এক লাখ ৪৫ হাজার টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর অনুমোদিত সকল ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি