সোমবার, আগস্ট ৩১, ২০২৬
28 C
Dhaka

বিকাশের বিটুবি সল্যুশন ব্যবহার করবে এসএমসি

টেকভিশন২৪ ডেস্ক: বিকাশ-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) কালেকশন সল্যুশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ সামাজিক ব্যাবসা প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এই সেবার আওতায় বিকাশ-এর নির্ধারিত ড্রপ পয়েন্টে ক্যাশ জমার বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) নিতে পারবে এসএমসি, যা প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের সরবরাহ চেইনে আর্থিক ব্যবস্থাপনাকে করবে ক্যাশবিহীন, স্বচ্ছ ও নিরাপদ।

সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সায়েফ উদ্দিন নাসির, ডিএমডি (অপারেশনস) ফিরোজ উল আলম, ডিএমডি (কমার্শিয়াল) কাজী আমীরুল হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবুল বশীর খান, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাসরুর চৌধুরী, জেনারেল ম্যানেজার সোমেল রেজা খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধ সহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই ‘বিটুবি সল্যুশন’ ব্যবহার করছে। এই সেবাটি দেশের বৃহৎ সরবরাহ ব্যবস্থা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনাকে সহজ ও নিরাপদ করে সার্বিক ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়িয়েছে। পাশাপাশি, দেশের ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকেও সুদৃঢ় করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি