মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

ওয়ালটন কম্পিউটার এক্সচেঞ্জ অফারে ২০% পর্যন্ত ছাড়

টেকভিশন২৪ ডেস্ক : ‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’ স্লোগানে শুরু হলো ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এই সিজনে ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন।

৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন শোরুম থেকে পণ্য কেনায় এই সুবিধা পাবেন ক্রেতারা।

সোমবার (২ সেপ্টেম্বর, ২০২৪) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’ এর লঞ্চিং প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ব্যবহার অনুপযোগী ইলেকট্রনিক্স ডিভাইস যত্রতত্র ফেলে দেয়ায় পরিবেশ ও মানবজাতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সচেতন হতে হবে। তা না হলে দুর্ভোগ আমাদেরকেই পোহাতে হবে। তাই এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে দেশে ই-বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে ওয়ালটন।

ওয়ালটন ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, আগামী প্রজম্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাই উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও ই-বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২০ সাল থেকেই এক্সচেঞ্জ অফার পরিচালনা করছে ওয়ালটন ডিজি-টেক। ইতোমধ্যে ৩টি সিজন ব্যাপক সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ ই-বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এবং বিক্রয় প্রতিনিধিসহ প্রায় এক হাজার জন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, এনডিসি, পিএসসি, ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ প্রমুখ।

এছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি