শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.1 C
Dhaka

ফোর্বসের এশিয়ার সেরা স্টার্টআপের তালিকায় বাংলাদেশি দুই প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক : মার্কিন সাময়িকী ফোর্বস-এর এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুই স্টার্টআপ। ‘ফোর্বস এশিয়াস ১০০ ওয়াচ লিস্ট ফর ২০২৪’ নামের ওই তালিকায় জায়গা করে নিয়েছে টাইগার নিউ এনার্জি এবং আইফার্মার নামের প্রতিষ্ঠান দুটি। সম্প্রতি প্রকাশিত ওই তালিকায় ১৬ দেশের ১০টি শিল্প খাতের প্রতিষ্ঠান রয়েছে।

বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ ও বিনিয়োগ পাওয়ার ওপর ভিত্তি করে সেরা ১০০টি স্টার্টআপকে নির্বাচন করেছে ফোর্বস।

চতুর্থবারের মতো প্রকাশিত এ তালিকায় ভারতের সর্বোচ্চ ২০টি স্টার্টআপ রয়েছে। এরপর রয়েছে সিঙ্গাপুরের ১৫টি, চীনের ১০টি, জাপানের ৯টি ও ইন্দোনেশিয়ার আটটি স্টার্টআপ।

ফোর্বস জানিয়েছে, অভিনবত্ব ও প্রবৃদ্ধি সম্ভাবনাকেও বিবেচনায় নেয়া হয়েছে। তালিকার প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ২০০ কোটি ডলার বিনিয়োগ জোগাড় করেছে।

আইফার্মার নামের এগ্রিটেক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। মূলত মাঠ পর্যায়ের কৃষকদের সরাসরি পাইকারি বিক্রেতাদের সঙ্গে যুক্ত করে দেয় এই কোম্পানি।

অন্যদিকে টাইগার নিউ এনার্জি নামের কোম্পানিটি চালু হয়েছে ২০২২ সালে। বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি অদল-বদল নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি