বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন চালু

টেকভিশন২৪ ডেস্ক : গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে সৃষ্ট অস্থির পরিস্থিতিতে দেশের অনেক মানুষ মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকট মোকাবিলায়, বেশ কয়েকটি মেন্টাল হেলথ সার্ভিস ও সাপোর্ট প্রতিষ্ঠান বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, চলতি মাসে “পাশে আছি” শিরোনামে একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে, চলবে আগামী ২ মাস।

এই অনলাইন মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানকারী উদ্যোগের পেছনে রয়েছে সাইকোচ বাংলাদেশ, মেন্টাল হেলথ প্রফেশনালস ফর বাংলাদেশ (এমএইচপিবি), এবং চাম ওয়েলনেস। প্রোগ্রামটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইকোচ বাংলাদেশের সায়মা আকতার, এমএইচপিবির জোহরা পারভীন, এবং চাম ওয়েলনেসের পক্ষ থেকে রয়েছেন রাফিউল ইসলাম।

সাইকোচ বাংলাদেশের সায়মা আকতার এক বিবৃতিতে জানান, “সাম্প্রতিক পরিস্থিতিতে মৃত্যুর ঘটনা, গ্রেফতার, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিশীলতা, আইনগত নিরাপত্তাহীনতা এবং ক্রমাগত পরিবর্তনের/ অনিশ্চয়তার ফলে অনেকের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে। ফলাফল হিসেবে আমরা বিভিন্ন সামাজিক অস্থিশীলতা যেমন পারস্পরিক শ্রদ্ধাবোধের সহমর্মিতারও সহনশীলতার ঘাটতি দেখতে পাচ্ছি। ‘পাশে আছি’ ক্যাম্পেইনটি তাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে।”

এমএইচপিবির আহ্বায়ক জোহরা পারভীন বলেন, “জুলাই ২০২৪ এর নজিরবিহীন ঘটনায় বাংলাদেশের সকল মানুষ স্তম্ভিত এবং প্রভাবিত। অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং এখনো বিপর্যস্ত আছেন। থমকে যাওয়া জীবনকে চালিয়ে নিয়ে যেতে এবং ক্রমান্বয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু মনোবৈজ্ঞানিক কৌশল জানা খুবই প্রয়োজন। এরই লক্ষ্যে আমরা এক দল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিজেদেরকে একান্ত ভাবে নিয়োগ করেছি। আমরা আপনাদের পাশে আছি।”

চাম ওয়েলনেসের সহ-প্রতিষ্ঠাতা রাফিউল ইসলাম বলেন, “আমরা আশা করি, যারা আমাদের প্ল্যাটফর্ম থেকে মানসিক সহায়তা নিচ্ছেন, তারা মানসিক চাপ কাটিয়ে উঠে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠছেন। আমরা আরও চাই যে, অন্য প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসে আমাদের এই যাত্রায় অংশ নিক, তাতে আমরা কৃতজ্ঞ থাকব।”

এই “পাশে আছি” প্রোগ্রামে ৩৫ জনের অধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যুক্ত রয়েছেন, যারা ইতিমধ্যে ৪০০-এর অধিক মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। গত ২৩ আগস্ট “আশার আলো” শিরোনামে একটি ওয়েবিনার আয়োজন করা হয়, যার মাধ্যমে আরও বেশি মানুষকে এই সেবার বিষয়ে জানানো হয়েছে।

ছাত্রসমাজ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অভিভাবক, শিক্ষকসহ সকলের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্যই এই সমাজসেবামূলক উদ্যোগটি গ্রহণ করেছে সংগঠনগুলি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি