মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আইবস আনলো নতুন ইআরপি সফটওয়্যার

টেকভিশন২৪ ডেস্ক : দেশের সফটওয়্যার বাজারে ইআরপি সেবা ‘ম্যানেজেরিয়াম’ নিয়ে এলো আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আইবস লিমিটেড। নতুন এই আন্তর্জাতিক মানের সফটওয়্যারে মিলবে সকল ধরনের বিসনেস সলিউশন বা ইআরপি সেবা।

সম্প্রতি আকিজ হাউজে আয়োজন করা হয় ‘ম্যানেজেরিয়াম কমিউনিটি লঞ্চ’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শেখ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার, আইবস লিমিটেডের সিইও জায়েদ বিন রশিদ। এ সময় বিভিন্ন সিএ ফার্ম এবং কোম্পানির উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইআরপি সেবা ‘ম্যানেজেরিয়াম’ সফটওয়্যারের মাধ্যমে বিদেশী সফটওয়্যারের ওপর নির্ভরতা কমে আসছে। ফলে সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ এবং বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও। ম্যানেজেরিয়াম ছাড়াও আকিজ আইবস’র অন্যান্য সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিপলডেস্ক ও প্রাইমভ্যাট।

আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন বলেন, “দেশে আমরা আন্তজাতিক মানের সেবা নিয়ে এসেছি। অনেকে এ ধরনের সেবা বিদেশ থেকে ক্রয় করেন, সেখানে অনেক বেশি খরচ করতে হয়। আবার সেবা পেতেও বিলম্ব হয়। অনেক সময় তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা দেশীয় প্রতিষ্ঠান, তাই যেকোনো সময় হাতের নাগালেই পাবেন বিক্রয়োত্তর সেবা।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি