শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

ডিভাইন আইটি ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইআরপি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুস্টিয়ায় ইসলামিক বিশবিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও ডিভাইন আইটি লিমিটেড কর্তৃক বুধবার (২৪ নভেম্বর) আয়োজিত ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) শীর্ষক এক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়। 

টেকভিশন২৪ ডেস্ক: মতবিনিময় সভায় একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগে ছাত্রছাত্রীদের জন্য ইআরপি সিস্টেম ব্যবহারে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে বিভাগীয় প্রধান প্রফেসর ড: রুহুল আমিন বিশ্ববিদ্দালয় ল্যাবে প্রিজমইআরপি উম্মুক্ত করণের প্রস্তাবনার সাপেক্ষে ডিভাইন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী ইকবাল আহমেদ রাসেল প্রিজম ইআরপি স্থাপনের ঘোষনা দেন।

সভায় উপস্থিত বিভাগের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ডিভাইন আইটি নিয়মতি প্রশিক্ষণ , যাবতীয় সহযোগিতা ও ইন্টার্নশীপ প্রোগ্রামের ব্যবস্থা করার অঙ্গিকার করেন ইকবাল। বিভাগীয় প্রধান প্রফেসর ড. রুহুল আমিন ছাত্র ছাত্রীদের ক্যরিয়ার গঠনে সফটওয়্যারের ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রিজম ইআরপি ডিভাইন আইটি দ্বারা প্রস্তুতকৃত ও সর্বাধিক ব্যবহৃত দেশীয় সফটওয়্যার যেটি দেশের শীর্ষস্হানীয় প্রতিষ্ঠান ও সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চলমান। তিতাস গ্যাস, ল্যান্ড পোর্ট, বিএসইসি, বিইআরসি, ফকির ফ্যাশন, প্রাইম ব্যাংক, ওরিয়ন গ্রুপসহ ৪০০র বেশি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনায় ব্যবহার হচ্ছে প্রিজম ইআরপি।  প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিশ্ববিদ্যালয়ের তরুণদের কর্মজীবনের হাতেখড়ি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তৈরী করে দেয়ার লক্ষেই প্রিজমইআরপি বিশ্ববিদ্যালয় ল্যাবে স্থাপনের অঙ্গিকার করেন, একইসঙ্গে তরুণদের সৃজনশীল হয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য উদ্ভুদ্ধ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি (আইএসওসি) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি