বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

কক্সবাজারে অষ্টাদশ বিডিনগ সম্মেলনের উদ্বোধন, চলছে ইন্টারনেট প্রকৌশলীদের প্রশিক্ষণ

টেকভিশন২৪ প্রতিবেদক: গত ১২ জুলাই থেকে কক্সবাজারের একটি হোটেলে শুরু হয়েছে অষ্টাদশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের অংশ হিসাবে ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে বিডিনগ সম্মেলন এবং ১৩-১৫ জুলাই ইন্টারনেট প্রকৌশলীদের জন্য নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং, এবং এডভান্সড বিজিপি ও আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ চলবে।

জাতীয় সংসদের হুইপ কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি হিসাবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি এ ধরনের প্রযুক্তি ভিত্তিক সম্মেলন ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কক্সবাজারকে বেছে নেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ার সুযোগ তৈরি হয়। বিডিনগ সম্মেলনের মতো আয়োজন স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বিডিনগ ট্রাস্টি ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম, বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব প্রমুখ।

বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা। ১০ বছর আগে আমরা যখন এই সম্মেলন শুরু করেছি, তখনকার সাথে তুলনা করলে এখন আমাদের ইন্টারনেট প্রকৌশলীরা আরও অনেক বেশি দক্ষ। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে বিডিনগের অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, নিয়মিত বিডিনগ সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের সার্বিক উন্নয়নের পাশপাশি ধারাবাহিকভাবে দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হচ্ছে। বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীগণ ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।

বিডিনগ ট্রাস্টি ও আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

এর আগে দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন কারিগরি বিষয়ে গবেষনাপত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো সফটওয়্যার ডিফাইনড নেটওয়ার্কিং, কনসেপ্টস এন্ড প্রাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন্স; এনহ্যান্সিং সিমলেস এক্সেস ইউজিং টাইগারফেড; ওপেনসোর্স টিসিপি অর নেটপ্লো লগ সার্ভার ইউজিং গ্রেলগ; ম্যাক্সিমাইজিং নেটওয়ার্ক ইফেসিয়েন্সি উইথ লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউলস (এলএলএম); ডাটা সেন্টার ডিজাইন কনসিডারেশন ফর বাংলাদেশ; জিওলোকেশন এন্ড জিওফিড ইমপ্লিমেন্টেশন; আইপিভিসিক্স ডেপ্লয়মেন্ট প্ল্যানিং এন্ড সিকিউরিটি কনসিডারেশানস; ডিএনএস ট্রাবালশুটিং- এসামশানস এন্ড প্রবলেম ব্রেকডাউন ইত্যাদি। এছাড়া ‘বিয়ন্ড বাউন্ডারিজ: এক্সপ্লোরিং ক্লাউড নেটওয়ার্ক অপারচুনেটিজ এন্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস একরজ আইএসপি, ব্যাংকিং এন্ড এন্টারপ্রাইজ সেক্টরস’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bdnog.org/bdnog18 ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি