শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড। এই সমাদৃত ইভেন্টে পুরস্কৃত হয়েছে শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এই ব্র্যান্ডের ক্যামন ৩০ সিরিজ বিচারকদের দ্বারা প্রশংসিত হওয়ার পাশাপাশি অর্জন করেছে প্লাটিনাম অ্যাওয়ার্ড। টেক আর্ট লেদার এডিশনের জন্য টেকনো ক্যামন ৩০ সিরিজকে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়েছে।

স্মার্টফোন ডিজাইনে নতুনত্ব ও নান্দনিকতার সম্মিলন ঘটাতে নিরলস কাজ করে যাচ্ছে টেকনো। বিশেষ করে, ডিজাইনে প্রকৃতি এবং নৈসর্গিকসৌন্দর্যের উপাদান একীভূত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই ব্র্যান্ড। নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন এই পুরস্কার। টেক আর্ট লেদার এডিশনে আছে ইন্ডাস্ট্রি-ফার্স্টটেক-আর্ট সোয়েড ব্যাক ডিজাইন, যা এই ফোনকে করে তুলেছে আরও মোহনীয় ও স্টাইলিশ। ফ্যাশনসচেতন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি ফোন টেক আর্ট লেদার এডিশন। প্লাটিনাম ক্যাটাগরিতে ৮,৫০০টিরও বেশি এন্ট্রি জমা দেওয়া হয়। অসংখ্য এন্ট্রি থেকে বিচারকরা এই বিশেষ এডিশনটি পুরস্কারের জন্য নির্বাচিত করেন।

টেকনোক্যামন৩০সিরিজের টেক আর্ট লেদার এডিশন আলপাইন উইন্ড (পাহাড়ি বায়ু বা হাওয়া) থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। পেছনের প্যানেলটি অনন্য টেক্সচার সহ উদ্ভাবনী টেক আর্ট লেদার দিয়ে তৈরি, যা নৈসর্গের সৌন্দর্যকে প্রতিফলিত করে।এই ডিভাইস ব্যবহার করার সময় পাওয়া যাবে মনোমুগ্ধকরঅনুভূতি। এই ফোনে রয়েছে ক্লাসিক ক্যামেরা ডিজাইন, যা স্মার্টফোন প্রেমীদের মাঝে ফটোগ্রাফির প্রতি আপনার পুরোনো ভালোবাসা জাগিয়ে তুলবে। ক্লাসিক ফ্লেয়ারের মিশ্রন সহ আধুনিকতার ছোঁয়া আছে এই স্মার্টফোনে। নিজের স্বকীয়স্টাইলে নতুন মাত্রা যোগ করতে চান এমন ফ্যাশন সচেতন মানুষদের জন্য উপযুক্ত ডিভাইস টেকনোক্যামন৩০ সিরিজ।

সম্প্রতি দেশের বাজারে এসেছে টেকনোক্যামন৩০সিরিজ। লঞ্চ হওয়ার পর থেকেই তরুণ ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজ। নাইট পোর্ট্রেট মাস্টার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত এই সিরিজে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ একটি ৫০ মেগাপিক্সেলওআইএস ক্যামেরা। অসাধারন ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে বিভিন্ন এআই ফিচারএবং অত্যাধুনিক এআইজিসি পোর্ট্রেট। এছাড়া, এআই ইমেজ প্রসেসর পোলারএইস এর সাহায্যে ব্যবহারকারীরা তুলতে পারবেন দুর্দান্ত এআই পোর্ট্রেট ইমেজ।

উল্লেখ্য, মিউজ ক্রিয়েটিভ এবং ডিজাইন অ্যাওয়ার্ডস সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত একটি প্রতিযোগিতা। এই ইভেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনন্য ডিজাইন ও নান্দনিক কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এই পুরস্কার ডিজাইন নান্দনিকতা এবং উদ্ভাবনের প্রতি টেকনোর অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি