বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

সফটওয়্যার প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞা

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কির বিক্রি ও সেবা প্রদান নিষিদ্ধ ঘোষণা করার পর এবার এর নির্মাতা রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ ১২ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন সরকার। ২১ জুন এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারিসের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)। তাতে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ও সাইবার ডোমেইনকে নিরাপদ রাখার প্রতিশ্রুতির অংশ হিসেবে ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ ১২ কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা হুমকির মুখে পড়ে এ রকম কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ক্যাসপারস্কির প্রধান ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা আঁদ্রেই আনাতোলিভিচ এফ্রেমভ, প্রধান আইনি কর্মকর্তা ইগর গেন্নাদিয়েভিচ চেকুনভ, বৈশ্বিক মানবসম্পদ বিভাগের প্রধান মেরিনা মিখাইলভনা আলেকসিভ, যোগাযোগ বিভাগের প্রধান ডেনিস ভ্লাদিমিরোভিচ জেনকিন, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) আন্তন মিখাইলভিচ ইভানভসহ আরও কয়েকজন। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ নিষেধাজ্ঞার আওতায় পড়েননি । এর আগে গত বছর স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলেক্সা ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির এক দিন আগে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাসপারস্কির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনার ঘোষণা করেছে মার্কিন সরকার। এটি কার্যকর হতে যাচ্ছে আগামী ২০ জুলাই থেকে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রুশ গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এ ঘোষণা অনুসারে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার হালনাগাদ, পুনর্বিক্রয় ও পণ্যের লাইসেন্স ডাউনলোড নিষিদ্ধ করা হবে। তারপর ৩০ দিনের মধ্যে ক্যাসপারস্কির নতুন ব্যবসাও সীমিত করা হবে।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি