বুধবার, জুলাই ১৫, ২০২৬
26.9 C
Dhaka

তরুণদের মাধ্যমেই বাস্তবায়িত হবে স্বপ্নের সোনার বাংলা- পররাষ্ট্রমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের চলমান অগ্রগতিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে এদেশের তরুণেরা এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী আজ ১৫ই ডিসেম্বর “বাংলাদেশ ইনোভেশন ফোরাম” (বিআইএফ) কর্তৃক আয়োজিত পৃথিবীর সবথেকে বড় ক্যারিয়ার ভিত্তিক ভার্চুয়াল সম্মেলন “ক্যারিয়ার কন ২০২০” এর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ কে আব্দুল মোমেন তাঁর বক্তব্যে বলেন – উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য ।করোনা মহামারীর মাঝেও আমাদের অগ্রগতি দৃশ্যমান যা হয়েছে সবখানে প্রশংসিত। বাংলাদেশের অদম্য এই যাত্রার পেছনে রয়েছে এদেশের তরুণদের বিশাল ভূমিকা।

তিনি আরো বলেন আগামীর পৃথিবীতে শুধুমাত্র তারাই এগিয়ে যাবে যারা থাকবেন দক্ষ এবং কর্মঠ। তরুণদের আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত এবং উপযুক্ত হবার জন্য বলেন। মন্ত্রী বলেন “ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পেতে শুরু করেছি, এখন আমরা চাইলেই সারা পৃথিবীর সকল রিসোর্স ব্যবহার করতে পারছি। এই সম্মেলনটিও সম্পূর্ণভাবে ভার্চুয়াল ভাবে আয়োজনের মাধ্যমে প্রমাণ হলো তথ্যপ্রযুক্তির দুনিয়াতে বাংলাদেশের অবস্থান কতোটুকু মজবুত। “।

তিনি আশা প্রকাশ করেন ক্যারিয়ার কন এর মতো সৃজনশীল আয়োজনের মাধ্যমে অনেকেই দারুনভাবে উপকৃত হবে এবং নিঃসন্দেহে করোনা পরবর্তী নতুন পৃথিবীর জন্য তারা একটি নির্দেশনা পেয়েছে এই সম্মেলনে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন – “৬৪টি জেলার জন্য একেকদিন আলাদা বিষয়কে নিয়ে এই সম্মেলন টানা অনুষ্ঠিত করার মাধ্যমে আমরা সম্ভাবনার নতুন বার্তা দিয়েছি। আমরা মনে করি, এটি বাংলাদেশের জন্যও একটি দারুন বিষয় হয়েছে  হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী ,ব্যবসায়ী এবং উদ্যোক্তা সবাই উপকৃত হয়েছেন। বর্তমান সময়ে নারীরা সবক্ষেত্রে পুরুষদের সমান পারদর্শিতা প্রদর্শন করছে। আমরা শুধু নারীদের জন্য এই সম্মেলনে বিশেষ কিছু আয়োজন রেখেছিলাম “।

সহযোগীদের মধ্যে বক্তব্য রাখেন ‘ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই)’ এর প্রধান নাসিমা আক্তার নিশা। তিনি বলেন “আমি অনেক আনন্দিত এই ধরনের আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পেরে। এমন বৃহৎ সম্মেলন থেকে অনেক নারী উদ্যোক্তা তৈরি হবে বলে আমি আশা রাখি”।

সমাপনি অধিবেশন পরিচালনা করেন বিআইএফ এর পরিচালক সৈয়দ মাহমুদ মুসা এবং শাহাদাত হোসেন রিয়াদ।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি