শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

৬ কোটি টাকা বিনিয়োগের মাইলফলক ছুঁলো শার্ক ট্যাংক বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে শার্ক ট্যাংক বাংলাদেশের সিজন ১।  ৫টি পর্বজুড়ে দেশের বিভিন্ন উদ্ভাবনী ব্যবসায়ে এখন পর্যন্ত মোট ৬ কোটি ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে বিশ্বখ্যাত এই অনুষ্ঠানটি।

প্রথম থেকেই অনুষ্ঠানের বিচারক তথা শার্করা তাদের প্রখর বিচক্ষণতা আর সূক্ষ্ম বিনিয়োগ কৌশলের মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসাগুলোতে বিনিয়োগ করেছেন।  যার মধ্যে শুধু প্রথম পর্বেই তারা করেছিলেন ১ কোটি টাকারও বেশি বিনিয়োগ।  এরপর অনুষ্ঠান যতো এগিয়েছে, বেড়ে বিনিয়োগের পরিমাণও।

এই সিজনের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে শিক্ষা প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ই-কমার্স এবং টেকসই উৎপাদনের মতো খাতে যুগান্তকারী বিনিয়োগ। যার মধ্যে রয়েছেন একটি উদ্ভাবনী অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ‘ওস্তাদ’; দেশের প্রথম সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা ‘পালকি মোটরস’, বিশ্বখ্যাত অনলাইনে প্ল্যাটফর্মে ব্যবসা করার প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান ‘এরিয়া ৭১ ভেঞ্চার লিমিটেড’সহ অনেকে। এছাড়া আরও কিছু অভিনব ব্যবসা দেখা গিয়েছে এখানে। সম্পূর্ণ পর্বগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাচ্ছে ফ্রি-তে।

উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে সমর্থন করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করার জন্য শার্কদের প্রতিশ্রুতি পুরো সিজনজুড়েই ছিল স্পষ্ট। তারা পিচগুলোকে মূল্যায়ন করেছে, চুক্তি করেছেন এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেছেন। মোট ৬.২৫ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে শার্ক ট্যাংক বাংলাদেশ সিজন ১ শুধু দেশের স্টার্টআপ ইকোসিস্টেমেই গুরুত্বপূর্ণ অবদান রাখেনি, স্বপ্নদর্শী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের টেকসই উন্নয়নকেও সমর্থন করেছে।

শার্ক ট্যাংক বাংলাদেশ-এর নতুন পর্ব প্রতি শুক্রবার রাত ১০টায় একসাথে সম্প্রচারিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এছাড়া যেকোনো সময় আগের পর্বগুলোও ফ্রি-তে দেখা যাবে সেখানে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি