বুধবার, জুলাই ১৫, ২০২৬
30.2 C
Dhaka

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত স্মার্ট টিভি আনল এলজি

টেকভিশন২৪ ডেস্ক : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সচালিত স্মার্ট টিভি উন্মোচন করলো এলজি। এলজি ওলেড৯৭ জি৪ মডেলের এই টিভিটি বিশ্বের সবথেকে বড় ওলেড স্মার্ট টিভি। ৯৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে এতে। মিলবে ক্রিস্টাল ক্লিয়ার স্ক্রিন সঙ্গে ফোরকে রেজ্যুলিউশন। রয়েছে হাই-এন্ড এনভিডিয়া চিপ। এদিন একাধিক এআই চালিত স্মার্ট টিভি উন্মোচন করেছে এলজি।

৫৫ ইঞ্চি থেকে শুরু করে ৯৭ ইঞ্চি পর্যন্ত স্মার্ট টিভি এনেছে কোম্পানিটি। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি এতে রয়েছে এইচডিএমআই ২.১ পোর্ট, এনভিডিয়া জি-সিঙ্ক এবং এএমডি ফ্রিসিঙ্ক সার্টিফিকেশন। এটি গেমিং মনিটর হিসাবেও ব্যবহার করা যাবে।

৯৭ ইঞ্চির টেলিভিশন ছাড়াও এদিন কোয়ান্টাম ডট এবং ন্যানো সেল প্রযুক্তি সম্পন্ন টিভি উন্মোচন করেছে এলজি। এই টিভিতে রয়েছে ব্রাইটনেস বুস্টার ম্যাক্স প্রযুক্তি যা সাধারণ ওলেড টিভির থেকেও বেশি উজ্জ্বল ছবি দেখাতে পারবে।

উজ্জ্বল স্ক্রিনের পাশাপাশি এতে এআই সাউন্ড প্রো প্রযুক্তিও রয়েছে। মিলবে বিল্ট-ইন স্পিকার। গেমারদের জন্য বিশেষ করে ডলবি ভিশনের ব্যবস্থা রেখেছে এলজি।

ছবির গুণমান উন্নত করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্ক্রিনিং থেকে শুরু করে অডিও সবেতেই রয়েছে এআই সিস্টেম। এই স্মার্ট টিভিগুলোতে নতুন ওয়েব অপারেটিং সিস্টেম যোগ করেছে এলজি যা টানা ৫ বছর আপডেট পাওয়া যাবে।

ওয়্যারলেস স্ক্রিন কনটেন্ট শেয়ারিং প্রযুক্তি যেমন অ্যাপল এয়ারপ্লে এবং গুগল ক্রোমকাস্ট সাপোর্ট করবে এই টিভিতে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি