বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
31.4 C
Dhaka

অনলাইনে ড্রপবক্সে আমেরিকা ভিসা রিনিউ করবেন যেভাবে

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকা ভিসা ইন্টারভিউ ভিত্তিক, কেবল সরাসরি ইন্টারভিউয়ের মাধ‍্যমেই একজন ভিসা অফিসার সিদ্ধান্ত নেন আবেদনকারীকে ভিসা দেয়া হবে কি না। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক‍্যাটেগরিতে ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়াও আমেরিকার ভিসা পাওয়া সম্ভব।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট অনুযায়ী, যদি আবেদনকারীর ভিসা সম্প্রতি কিংবা গত ৪৮ মাসের মধ‍্যে মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে কোন ধরণের ইন্টারভিউ ছাড়াই ড্রপবক্সের মাধ‍্যমে ভিসা রিনিউ করার এই সুবিধাটি পাওয়া যাবে।

ড্রপবক্সের মাধ‍্যমে ভিসা রিনিউ করার জন‍্য ২১ দিনের মত সময় লাগতে পারে। তবে কারো অ‍্যাপ্লিকেশন জটিল হলে অতিরিক্ত সময়ের প্রয়োজন। অনেক আবেদনকারীর ক্ষেত্রে ভিসা আবেদন অ‍্যাপ্রুভ করার আগে অ‍্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং কিংবা তথ‍্য বিশ্লেষণ করা হতে পারে। সেক্ষেত্রে ১৮০ দিন পর্যন্তও সময় লাগে। এটি সম্পূর্ন নির্ভর করে অ‍্যাম্বেসির ওপর।

ঢাকায় আমেরিকা ভিসা নিয়ে কাজ করেন এমন একাধিক পেশাদার প্রতিষ্ঠান রয়েছে। গুলশানের ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে শীর্ষ অবস্থানে। প্রতিষ্ঠানটির ভিসা কনসালট‍্যান্ট জাহিদুল ইসলাম চৌধুরি জানান, আবেদনকারী নিজের ভিসা রিনিউ করার জন‍্য যেমন ড্রপবক্স সেবা ব‍্যবহার করতে পারেন, একইসঙ্গে যদি ১৪ বছরের কোন ছেলেমেয়ে থাকেন, তাঁরাও ড্রপবক্স সেবার মাধ‍্যমে একই ভিসার আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও কোন ধরণের ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না।

ড্রপবক্সের মাধ‍্যমে ভিসা রিনিউ করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন: ইন্টারভিউ ওয়েভার কনফার্মেশন লেটার, ভিসা ফরম কনফার্মেশন (ডিএস১৬০ কনফার্মেশন), ভিসা ফি পরিশোধের ব‍্যাংক রিসিপ্ট, আগের ইস‍্যুকৃত আমেরিকা ভিসা-র পাসপোর্ট, নতুন পাসপোর্ট যেটির মেয়াদ ৬ মাস কিংবা তার বেশি হতে হবে, ১ কপি ২×২ ছবি। ছবির ব‍্যাকগ্রাউন্ড অবশ‍্যই সাদা হতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে বাবা কিংবা মায়ের আমেরিকা ভিসা কপি এবং ভিসা রিনিউ করার জন‍্য পেশাদার এজেন্সি কিংবা তথ‍্য।

আমেরিকা ভিসা নিজে নিজেই ভিসা ফরম পূরণ করে, ব‍্যাংকে ফি জমা দিয়ে রিনিউ করা যায়। তবে সময় কিংবা সংশ্লিষ্ঠ অভিজ্ঞতা না থাকলে ঢাকায় অনেক পেশাদার এজেন্সি রয়েছে। ভিসা প্রসেসিং সেন্টারের মাধ‍্যমে এ সংক্রান্ত সব সেবা পাওয়া যায়। প্রয়োজনীয় সব তথ‍্য রয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেই।

ভিজিট করুন: https://visaprocessingcenter.com/us-visa-from-bangladesh/dropbox-renewal/

ঢাকায় অ‍্যাম্বেসির ওয়েবসাইটেও এ সংক্রান্ত সব তথ‍্য পাওয়া যাবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি