রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

দেশে প্রথম বারের মতো টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, প্রথম বারের মতো বীমা দাবি নিষ্পত্তি করেছে। বাংলাদেশের টেলিকম খাতে এটিই প্রথম সফল বীমা দাবি নিষ্পত্তির উদাহরণ। বাংলালিংক-এর একজন বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকের কাছে বীমা দাবির টাকা তুলে দেয়ার মাধ্যমে এই খাতে বৈচিত্রপূর্ণ সেবার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

কক্সবাজারের একজন বিটুবি গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার বীমা দাবি করা হয়েছিল। এই সম্মানিত গ্রাহক বাংলালিংক-এর ২৫১ টাকার বান্ডেল ক্রয় করেছিলেন, যার আওতায় টকটাইম, মোবাইল ডাটা ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর ইন্সুরেন্স কভারেজ ছিলো।  

গ্রাহকের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর নমিনি বীমা দাবি নিয়ে আসেন। দাবিটি্র তদন্ত কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করে  নমিনিকে দাবিকৃত পূর্ণ টাকা হস্তান্তর করা হয়।      

এই দ্রুত বীমা দাবি নিষ্পত্তি গ্রাহককে দেওয়া বাংলালিংক-এর উন্নত সেবার পাশাপাশি  সহজ ও কার্যকরী সমাধানের প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। টেলিকম সেবায় ইন্সুরেন্স কভারেজ-এর অন্তর্ভূক্তি  গ্রাহকের জন্য একটি কার্যকরী ও উদ্ভাবনী উদ্যোগ যা সংশ্লিষ্ট খাতে নতুন মানদন্ড হিসেবে বিবেচিত হচ্ছে।   

বাংলালিংক-এর টেলিফোনি বান্ডেলগুলোতে বিটুবি গ্রাহকদের সুরক্ষার জন্য বীমা সুবিধা যুক্ত করা হয়েছে। ২৫১ টাকার বান্ডেলে ২০০ মিনিট, ৪ জিবি মোবাইল ডাটা, ২ জিবি টফি ডাটার পাশপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এক লক্ষ ষাট হাজার টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ষাট হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ রয়েছে। এছাড়াও রয়েছে মাইবিএল অ্যাপের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ।      

১৫১ টাকার বান্ডেলের ক্ষেত্রে রয়েছে ১০০ মিনিট, ২ জিবি মোবাইল ডাটা, ১ জিবি টফি ডাটার পাশাপাশি  দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ১ লক্ষ টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ।   

উভয় বান্ডেল ক্রয়ে ৩ হাজার টাকার হাসপাতাল বিল কভারেজ ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর চুক্তিবদ্ধ ৩৫০ টি হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে রয়েছে ৫০% পর্যন্ত  ছাড়।  

বাংলালিংক-এর কমার্শিয়াল ট্রান্সফর্মেশন ও বিটুবি মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হাই বলেন, “বাংলালিংক উদ্ভাবনী সব অফারের মাধ্যমে গ্রাহককে ইন্সুরেন্স বিষয়ে সচেতন করতে ও  গ্রাহকের নিজের ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সহজে বীমা সেবা নিশ্চিত করতে চায়। ইন্সুরেন্স কভারেজের সুবিধাভোগী পরিবারের কাছে তাদের কষ্টে সময়ে বীমা দাবির   নগদ অর্থ তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। আমরা আশা করি, দেশের প্রত্যেক প্রান্তের গ্রাহকরা উদ্যোগী হয়ে নিজেকে ও নিজের পরিবারকে বাংলালিংক ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর যৌথ উদ্যোগের ভিত্তিতে নিয়ে আসা ইন্সুরেন্স সেবাগুলোর যেকোনো একটির আওতায় নিয়ে আসবেন ও সুরক্ষিত থাকবেন।”   

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর সিইও, শেখ রাকিবুল করিম, এফসিএ, বাংলালিংক-এর সাথে এই কৌশলগত চুক্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা তাদের মাসিক টেলিফোনি বান্ডেলের সাথে বিশেষায়িত ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাচ্ছেন। সফলভাবে ও দ্রততার সাথে বীমা দাবি নিষ্পত্তি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”  

চট্টগ্রামে বাংলালিংক-এর কর্মকর্তাদের উপস্থিতিতে চেকটি হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ বিটুবি প্রোডাক্ট এন্ড মার্কেটিং রাফি ই মাহাবুব ও হেড অফ এসএমই মোহাম্মদ মাহামুদুল হাসান।     এছাড়াও, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ডিজিটাল এন্ড এডিসি ফসিহউল মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশনস শাফিন এম ইউনুস দাউদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ইন্সুরেন্স বিজনেস জাফর আহমেদ ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি-এর ভাইস প্রেসিডেন্ট আশরাফ আলী।   

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি