মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.5 C
Dhaka

শপআপ-এ প্রেসিডেন্ট হিসেবে যোগদান করলেন মামুন রশীদ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন মামুন রশীদ। তাঁর আগমনে প্রতিষ্ঠানটির দৈনন্দিন কাজের মান ও কৌশলগত দিক নির্দেশনা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শপআপ মিল ও প্রস্তুতকারকদের সাথে ছোট মুদি দোকানের সরাসরি সংযোগ স্থাপন করে। বর্তমানে দেশের ৩ কোটি ১০ লাখ মানুষ শপআপ নেটওয়ার্কের অধীনে থাকা ছোট দোকানের মাধ্যমে খাদ্য ও নিত্য-প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন। ২০২৬ সাল নাগাদ ৮ কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।

প্রতিষ্ঠানের জন্য নতুন পুঁজির দ্বার উন্মোচন করতে এবং কর্মক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মামুন রশীদ। একইসাথে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কৌশলগত অংশীদারিত্ব স্থাপনে তিনি কাজ করবেন।

এ প্রসঙ্গে শপআপ-এর নতুন প্রেসিডেন্ট মামুন রশীদ বলেন, “আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শপআপ-এর এই চমৎকার দলকে সাথে নিয়ে ভিন্ন কিছু করার অপেক্ষায় আছি। একসাথে কাজ করে এই বাংলাদেশি প্রতিষ্ঠানকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পারবো বলে আমি আশাবাদী।”

প্রতিষ্ঠান নির্মাতা ও বিজনেস লিডার হিসেবে মামুন রশীদের দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি পিডব্লিউসি, সিটি ব্যাংক এন.এ., বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকসহ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পিডব্লিউসি বাংলাদেশে, তিনি বিভিন্ন সেক্টরের ক্লায়েন্টদের জন্য প্রধান ইন্টারফেস হিসাবে কাজ করেছেন এবং এর আর্থিক সেবা ব্যবসার নেতৃত্ব দিয়েছেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসীমান্ত ব্যবসায়িক-বিরোধ নিষ্পত্তি, এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ও পরিচালক হিসেবে স্নাতকোত্তর প্রোগ্রাম পুনর্গঠনের পাশাপাশি সেন্টার ফর এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ আরও শক্তিশালী করেছেন। এছাড়া, সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে মামুন রশীদ ব্যাংকটিকে দেশের সবচেয়ে সম্মানিত বিদেশি ব্যাংকে রূপান্তরিত করেন এবং ব্যাংকের আয় ১০ মিলিয়ন ডলার থেকে ৭০ মিলিয়ন ডলারে উন্নীত করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্ব পালনের সময় তিনি ইন্ডিপেনডেন্ট প্রফিট সেন্টার হিসাবে ট্রেজারিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা এসসিবির বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের সফল অধিগ্রহণে অবদান রেখেছিল।

শপআপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান বলেন, “শপআপে মামুন রশীদের আগমনে আমরা আনন্দিত। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা নিঃসন্দেহে আমাদের আগামীর যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি