শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

নগদের সাথে প্রাণ-আরএফএলের নবযাত্রার চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ ভোক্তা পন্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের সাথে ডিজিটাল পেমেন্ট ও আধুনিক লেনদেন বিষয়ে একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এই চুক্তির ফলে ভোক্তা পন্যের কেনাবেচা ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের নতুন এক অধ্যায়ের শুরু হবে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি।

নগদ ও প্রাণ-আরএফএল দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নগদের হেড কোয়ার্টারে। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক। অন্যদিকে প্রাণ-আরএফএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী, সিপিএ। এই চুক্তির ফলে ডিজিটাল অর্থনীতির গাতি ঘারাকে আরো বেগবান করবে বলে মনেকরেন দুই পক্ষ।

নগদের বিজনেস সেলসের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপের ফলে দুটি প্রতিষ্ঠান ভোক্তা পন্যের সাপ্লাই চেইনে ডিজিটাল অর্থনৈতিক সেবা নিশ্চিত করার দিকে এগিয়ে গেলো। এর ফলে বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যপক হারে বৃদ্ধি পাবে বলে দু পক্ষ আশা করছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ভবিষ্যত বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সেবার আকার ঠিক করে দেবে।

নগদের উদ্ভাবনী মোবাইল আর্থিক সেবা এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিস্তৃত শিল্প অভিজ্ঞতা নিশ্চয়তা দিচ্ছে যে, তারা ডিজিটাল লেনদেন এবং ডিজিটাল অর্থনৈতিক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এ ছাড়া দু পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট সাপ্লাই চেইন জুড়ে নতুন ধরণের অর্থনৈতিক কর্মকান্ড দেখা যাবে।

নগদের অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রান-আরএফএল গ্রুপের বাজার অভিজ্ঞতা মিলে দুটি প্রতিষ্ঠানই গ্রাহকদের নজিরবিহীন অভিজ্ঞতা উপহার দিতে চান।

নগদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রাণ-আরএফএল গ্রুপের সাথে তাদের চুক্তি ভবিষ্যত ডিজিটাল অর্থনৈতিক সেবাকে নতুন একটি আকার দেবে। দেশ সেরা দুই প্রতিষ্ঠানের যৌথ শক্তি কাজে লাগিয়ে উদ্ভাবন, অর্থনৈতিক অন্তর্ভূক্তি এবং কোটি কোটি গ্রাহকের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা যাবে।

২০১৯ সালে যাত্রা শুরু করা নগদ দেশের দ্রুততম বিলিয়ন ডলার কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে ৯ কোটি নিবন্ধিত গ্রাহকের এই প্রতিষ্ঠানটির বর্তমান দৈনিক গড় লেনদেন ১৮ শ কোটি টাকার ওপরে। ইতিমধ্যে নগদ দেশের শীর্ষ আরও কয়েকটি শিল্প গ্রুপের সাথে চুক্তি করে ডিজিটাল লেনদেনকে নতুন উচ্চতায় তুলে নিয়ে গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি