বুধবার, জুলাই ২৯, ২০২৬
33.2 C
Dhaka

আর্থিকখাতের ১৯ জন সাংবাদিক পেলেন সেরার স্বীকৃতি

টেকভিশন২৪ ডেস্ক: অর্থনৈতিক খাতের অন্যতম বৃহত্তম সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ যৌথভাবে দেশের ১৯ জন সেরা সাংবাদিককে পুরষ্কৃত করেছে। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের আর্থিকখাত নিয়ে সাংবাদিকতায় অনবদ্য অবদানের জন্য তাদের সম্মাননা জানানো হয়।

‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে গত বছরের দেশসেরা অর্থনৈতিক প্রতিবেদনগুলো থেকে সেরার স্বীকৃতি পুরস্কার দেওয়া হয়। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেরা এই প্রতিবেদকদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ।

নগদ লিমিটেডের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারসহ নগদের বোর্ড সদস্য, অন্যান্য প্রশাসক দেশের খ্যাতনামা সাংবাদিকবৃন্দ, নীতিনির্ধারকেরা এবং বিভিন্ন ক্ষেত্রের গুনীজনেরা উপস্থিত ছিলেন।

১৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত আর্থিকখাতে অবদান রাখা ১৯টি অসামান্য প্রতিবেদন সেরার পুরষ্কারের জন্য বেছে নেওয়া হয়। এরমধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরষ্কার জিতেছেন।

অনুষ্ঠানে পুরষ্কারজয়ীরা হলেন- ফখরুল ইসলাম হারুন (প্রথম আলো), জেবুন নেসা আলো (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রাজীব আহমেদ (প্রথম আলো), ইকবাল হাসান (চ্যানেল টোয়েন্টিফোর), মোহাম্মদ ইসমাইল আলী (দৈনিক শেয়ারবিজ), আহসান হাবীব রাসেল (দ্য ডেইলি স্টার), বাবু কামরুজ্জামান (নিউজ টোয়েন্টিফোর), ওবায়দুল্লাহ রনি (দৈনিক সমকাল), সদরুল হাসান (ইউএনবি), দৌলত আক্তার মালা (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), মো. শফিকুল ইসলাম (ঢাকা পোস্ট), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আরিফুর রহমান (প্রথম আলো), সালাহ উদ্দীন মাহমুদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জিয়াদুল ইসলাম (আমাদের সময়) এবং মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল (প্রথম আলো)।

জমকালো এই আয়োজনে সভাপতিত্ব করেন ইআরএফ-এর সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। পাশাপাশি ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম সংগঠনের প্যানেল পরিচিতির পর্বের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি