শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রকল্প (আইডিয়া) বিভিন্ন পর্যায়ের স্টার্টআপ ফাউন্ডারদের জন্য বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম শুরু করছে।

আইডিয়া একাডেমী জুন-২৪ কোহোর্ট শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ৩টি সার্টিফিকেট কোর্সে মোট ৯০জন উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সে আবেদন গ্রহন এর শেষ সময় ৫ই মে ২০২৪। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেড এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই একাডেমীক কোর্সগুলোর সেশন ও অন্যান্য কার্যক্রম ১২ই মে হতে ১৩ই জুন পর্যন্ত আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইডিয়া প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আইডিয়া একাডেমী জুন-২৪ কোহোর্টের তিনটি কোর্সগুলো হলঃ নিজস্ব কোনো ব্যবসায়িক আইডিয়া নেই কিন্তু উদ্যোক্তা হতে আগ্রহী এমন তরুণ-তরুণীদের জন্য ৮টি সেশন এর ২০ ক্রেডিটের আইডিয়েশন ও বিজনেজ মডেল সংক্রান্ত কোর্স ভ্যাল্যু সিস্টেম ১০১; নিজস্ব বিজনেস আইডিয়া রয়েছে কিন্তু পরবর্তী ধাপে যাবার জন্য করণীয় সম্পর্কে শিখতে ইচ্ছুকদের জন্য ১২টি সেশন এর ৩০ ক্রেডিটের বেসিক অফ ইনোভেশন, অন্ট্রাপ্রেনারশিপ ও স্টার্টআপ সংক্রান্ত কোর্স আইডিয়া বেসিক ১০১; ইতোমধ্যে নিজের একটি স্টার্টআপ নিয়ে কাজ করছেন এবং আইডিয়া প্রকল্প হতে প্রি-সীড পর্যায়ে অনুদান প্রাপ্ত উদ্যোক্তাদের জন্য ১২টি সেশন বিশিষ্ট ৩০ ক্রেডিটের স্টার্টআপ লেজিসলেশন, ডকুমেন্টেশন, ফিন্যান্স, একাউন্টিং এবং ইউনিট ইকোনোমিক্স সংক্রান্ত কোর্স স্টার্টআপ ৩০১।

কোর্সগুলো সম্পূর্ণরূপে সরকারী অর্থায়নে করানো হবে ফলে এই সংশ্লিষ্ট কোনো আবেদন বা সার্টিফিকেশন ফি নেই। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করতে হবেঃ https://idea.gov.bd/courses. উল্লেখ্য, ২০১৬ সাল থেকে উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে আইডিয়া প্রকল্প। সারাদেশের তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টার্টআপ ফাউন্ডারসহ বিভিন্ন পর্যায়ে ইনোভেশন এবং অন্ট্রাপ্রেনারশিপ সংক্রান্ত প্রশিক্ষণ, কোচিং, মেন্টরিং, ইত্যাদির পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য এই উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করার (আইডিয়া) প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। আইডিয়া প্রকল্প থেকে ৩৮৫টিরও বেশি স্টার্টআপদের প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা এবং প্রায় ২ হাজারেরও বেশি নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়াও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি হতে প্রতি রাউন্ডে ৫ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি ইনভেস্টমেন্ট এর সুযোগ রয়েছে। এর পাশাপাশি আইডিয়া প্রকল্প হতে বিভিন্ন কোচিং, ট্রেনিং, মেন্টরিং এবং নেটওয়ার্কিং এর সুবিধা আর্লি স্টেজের স্টার্টআপদের জন্য প্রদান করা হয়। ইতোমধ্যে আইডিয়া আইন অনুমোদনের মাধ্যমে একাডেমি হিসেবে এটিকে প্রতিষ্ঠা এবং উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের সকল সুযোগ-সুবিধাগুলোকে টেকসইকরণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রায় ২৫০০ স্টার্টআপ প্রায় ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিগত এক যুগে প্রায় ১ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পেয়েছে। এর পাশাপাশি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি