শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
33.3 C
Dhaka

সফটওয়্যার ও স্টার্টআপ খাতের উদ্যোগ হুমকির মুখে

টেকভিশন২৪ ডেস্ক: এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস খাতে আয়কর অব্যাহতি সুবিধার মেয়াদI জাতীয় রাজস্ব বোর্ড এই অব্যাহতির মেয়াদ বৃদ্ধি না করলে হুমকির মুখে পড়তে যাচ্ছে সম্ভবনাময় এই খাতের বিকাশ I এতে সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নও ক্ষতিগ্রস্ত হবেI

এমনই আশঙ্কা করেছেন এই খাতের উদ্যোক্তারা I আজ ডেইলি ষ্টার মিলনায়তনে “টেক স্টার্টআপ : ইনকাম ট্যাক্স পলিসি সাপোর্ট” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয় I অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের ২০টি উদীয়মান স্টার্টআপ উদ্যোক্তা, স্টার্টআপ সেক্টরে বিনিয়োগকারী বেশকিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি, ট্যাক্স বিশেষজ্ঞ ও বেসিসের নেতৃবৃন্দI

বক্তারা বলেন যে আমাদের পার্শবর্তী দেশগুলোতে টেকনোলজি খাতে নতুন স্টার্টআপ বিনিয়োগ উৎসাহিত করতে উদ্যোক্তাদের অনেক ধরণের প্রণোদনা দেওয়া হচ্ছেI দীর্ঘমেয়াদি কর অব্যাহতি এইরকম প্রণোদনার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরI আমাদের দেশেও গত ৫ বছরে টেকনোলজি স্টার্টআপ সেক্টরে প্রায় ১ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ এসেছেI এই বছরের জুন মাসের পরে যদি অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হয়, তাহলে একদিকে যেমন বিনিয়োগ কমে যাবে, অন্যদিকে সফটওয়্যার রপ্তানির অনেক টাকা দেশে না আসার শঙ্কা তৈরী হবে, যাতে আরো চাপ পড়বে দেশের ডলার রিজার্ভের উপর I

অনুষ্ঠানের মূল সঞ্চালনকারী বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর বলেন যে – জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী সরকার আইসিটি খাতে কর অব্যাহতি বাবদ প্রতি বছর প্রায় ১,৪৭০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছেI এই হিসাবে এই খাতের কোম্পানিগুলো বছরে ৫ হাজার কোটি টাকার লাভ করছে I তিনি বলেন যে – এই হিসাব কোনোভাবেই বাস্তব চিত্রের প্ৰতিফলন নাI বর্তমানে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার ৫ হাজারের বেশি ক্ষদ্র উদ্যোক্তা সব মিলিয়ে বছরে সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা মুনাফা করে যা থেকে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা সরকার পাবে কর অব্যাহতি সুবিধা তুলে নিলেI তিনি রাজস্ব বোর্ডের কাছে আহবান করেন যাতে কোম্পানি লেভেলে জরিপ করে এই সেক্টরের প্রকৃত মুনাফার হিসাব নিরুপন করা হয় I

অনুষ্ঠানে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে (ভিসিপিয়াব) এর সভাপতি ও বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান বলেন যে সরকার ইতিমধ্যেই যে সকল পলিসি সাপোর্ট তথ্যপ্রযুক্তি খাতে দিয়ে আসছে তার সুফল সবেমাত্র আসা শুরু হয়েছেI তিনি বলেন যে কর অব্যাহতি অনির্দিষ্টকাল পর্যন্ত থাকুক সেটা এই খাতের কেওই চায় নাI তবে এখনই তুলে নিলে সরকার অতি স্বল্প মেয়াদে যে পরিমান সামান্য অতিরিক্ত কর পাবে, তার থেকেও বেশি কর হারাবে আগামী পাঁচ থেকে দশ বছরে I এছাড়াও অনেক উদ্যোক্তা দেশে ব্যবসা করা ছেড়ে বিদেশে চলে যেয়ে ব্যবসা শুরু করবে, যাতে সবচেয়ে বড় ক্ষতি হবে নতুন কর্মসংস্থান সৃষ্টির I

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বেসিসের সিনিয়র সহ সভাপতি জুবেরি হিমিকা, ভেঞ্চার ক্যাপিটাল এসোসিয়েশনের পরিচালক শওকত হোসেন, পলিসি গবেষণা প্রতিষ্ঠান আই-আই-ডির প্রধান সায়ীদ আহমেদI এছাড়াও বক্তব্য দেন ২০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের ফাউন্ডার ও কে-ফাউন্ডার I মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ ব্যবসা ও ট্যাক্স বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া I

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি