বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

মার্ক জাকারবার্গের মেটা ভিআর হেডসেট শ্রেণিকক্ষ

টেকভিশন২৪ ডেস্ক: একেকজনের কল্পনার জগৎ একেক রকমের হয়ে থাকে। আর তাই নিজেদের তৈরি মেটা কোয়েস্ট ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়ার পাশাপাশি পড়ালেখা শেখাতে চান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তাঁর এ সিদ্ধান্ত বাস্তবায়নে এ বছরের শেষ নাগাদ নতুন সফটওয়্যার উন্মুক্তের জন্য কাজও শুরু করেছে মেটা।

শ্রেণিকক্ষে ভিআর হেডসেটের বহুমাত্রিক ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে মেটা। এ জন্য শিক্ষকদের কোয়েস্ট হেডসেট ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শিক্ষাসম্পর্কিত বিভিন্ন ভিআর অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপগুলো কাজে লাগিয়ে শ্রেণিকক্ষে বসেই পাঠ্যক্রমের বিভিন্ন বিষয় ভার্চ্যুয়াল প্রযুক্তিতে বিস্তারিতভাবে দেখার পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন স্থান থেকে ঘুরে আসা যাবে। মেটা কোয়েস্ট হেডসেট ব্যবহারের সর্বনিম্ন বয়স ১০ বছর হওয়ায় শ্রেণিকক্ষে সহজেই ব্যবহার করা যাবে।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘আপনি ভবিষ্যতে কোনো ল্যাবরেটরি ছাড়াই শিক্ষার্থীদের জীববিজ্ঞান ও রসায়ন শেখাতে পারবেন। শ্রেণিকক্ষ থেকেই শিক্ষার্থীদের নিয়ে প্রাচীন রোমের রাস্তায় হাঁটতে পারবেন। ভিআরের মাধ্যমে শিক্ষার্থীরা সময় আর স্থানের সীমাবদ্ধতা কাটিয়ে ভালোভাবে শেখার সুযোগ পাবেন।’

ভার্চ্যুয়াল প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে আবদুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাবের গবেষক ভিনসেন্ট কোয়ান বলেন, ভিআর এমন একটি ক্ষেত্র, যা নিয়ে গবেষণা করা প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে অনেক প্রতিশ্রুতির কথা শোনা যায়। কতটা প্রভাব রাখবে, তা নিয়ে গবেষণা করতে হবে।

২০২২ সালে পিডব্লিউসির একটি প্রতিবেদনে বলা হয়, ভিআর হেডসেটের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারীদের শেখার আগ্রহ বেশি দেখা গেছে। বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ শিক্ষার্থীদের প্রয়োজন বুঝে কাজ করছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই ভিআরনির্ভর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আইনের বিভিন্ন বিষয় বোঝাতে ভার্চ্যুয়াল ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয়। তবে শ্রেণিকক্ষে ভিআর হেডসেট ব্যবহারের প্রধান অন্তরায় হচ্ছে দাম। মেটা কোয়েস্ট ৩ হেডসেটের দাম প্রায় ৫০০ মার্কিন ডলার।

সূত্র: সিএনএন

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি