শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

দেশীয় ম্যারাথনের সাথে গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: ম্যারাথন প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪ রান’ ইভেন্টের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক। স্বাস্থ্য সচেতনদের জন্য এই উদ্যোগটি একটি নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা দেবে, যেখানে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা টিকটকের মাধ্যমে ইভেন্টটিতে যুক্ত হতে পারবে।

রান বাংলাদেশ এর আয়োজিত ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪ রান’ ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার হাতিরঝিলের রাস্তায়। মূলত হাফ ম্যারাথন এবং ফুল ম্যারাথন এর মাঝামাঝি একটি দূরত্ব পর্যায়, সর্বোচ্চ ২৫ কিলোমিটারে দৌড় প্রতিযোগিতাটি হবে। ম্যারাথনটির লক্ষ্য কেবল অংশগ্রহণকারীদের দক্ষতা পরীক্ষা করা নয়, তাদেরকে এই শহরের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যে উৎসাহিত করা।

টিকটকের ইন-অ্যাপ ফিচার এবং এক্টিভিশনের মাধ্যমে টিকটকের কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা এবং প্রতিযোগিতার সাথে যুক্ত হতে পারছে। টিকটকের হ্যাশট্যাগ স্পোর্টস অন টিকটক পেইজে রয়েছে কিউআর কোড যেটি ব্যবহার করে জানা যাবে ম্যারাথন রুট সম্পর্কে।

রান বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, “আমাদের এই ইভেন্টটি এআইএমএস ইন্টারন্যাশনাল সার্টিফাইড একটি দৌড় প্রতিযোগিতা। আমরা মনে করি এমন একটি ইভেন্টে সম্পৃক্ত হওয়ার জন্য টিকটক প্ল্যাটফর্মটির ব্যবহার ভক্তদের জন্য একটি দারুণ সুযোগ।”

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কনটেন্ট অ্যান্ড অপস-এর প্রধান, পূজা দত্ত বলেন “আমাদের এই পার্টনারশিপ ক্রীড়াঅঙ্গন এবং স্বাস্থ্যসচেতনতা নিয়ে টিকটকের দৃঢ় প্রচেষ্টাকে তুলে ধরে। এছাড়া, এমন উদ্যোগ খেলাধূলা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটরদেরকেও কনটেন্ট বানাতে উৎসাহিত করে।”

ঢাকা ২৫কে ২০২৪ রান ইভেন্টটিতে ইতিমধ্যে ২০০০ এরও বেশি অংশগ্রহণকারী নিবন্ধিত হয়েছে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ই মার্চ। ধারণা করা হচ্ছে ২০২৪ সালে, এটি একটি অন্যতম বড় ম্যারাথন ইভেন্ট হয়ে থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি