শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

জমকালো আয়োজনে ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৪’ উদযাপিত

টেকভিশন২৪ ডেস্ক: বর্নাঢ্য কর্মসূচি আর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৪’ উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ড্যাফোডিল গ্রæপের ৫৪টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজনের মধ্যে সবার অংশগ্রহণে দুই দশকের বেশী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা ছিল উল্লেখ যোগ্য। এছাড়া ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলা, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রাইডে অংশগ্রহণ, র‌্যাফেল ড্র ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড্যাফোডিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে বিগত দুই যুগের বেশী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতিসহ পুরস্কার তুলে দেন।

ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য  প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান পরিচলন কর্মকর্তা ড. মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।

আমন্ত্রিত সবাইকে স্বাগত জানিয়ে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল গ্রুপ শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি একটি পরিবারও বটে। এখানে কর্মীরা সবাই একটি পরিবারের সদস্যদের মতো কাজ করেন। কর্মীদের মধ্যে মিথস্ক্রিয়তা, আন্তুরিকতা ও হৃদ্যতা বাড়ানোর লক্ষ্যে এই ফ্যামিলি ডে’র আয়োজন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই কর্মীদের হাত ধরেই ড্যাফোডিল গ্রæপ উত্তরোত্তর সাফল্যের শিখরে পৌঁছে যাবে।বর্তমানে ড্যাফোডিল পরিবারের সদস্যগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট, ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট, বাংলাদেশ স্কীল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউট, ড্যাফোডিল ইন্টরন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তী), স্কিল জবস্, ড্যাফোডিল অনলাইন লিমিটেড, ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড, ডলফিন কম্পিউটার্স লিঃ, নিউটেক ফার্মাসিউটিক্যালস্ লিমিেিটড, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল , গ্লোবাল ট্রাভেলর্স লিমিটেড,  ড্যাফোডিল ওয়েব এন্ড ই- কমার্স লিঃ, মাই-ই কিডস ও নলেজ ভ্যালিী। 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি