বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতায় টিকটক ও জাগো

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক এবং জাগো ফাউন্ডেশন দেশের তরুণদের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, জামালপুর, বাগেরহাট এবং নড়াইল জেলায় সফলভাবে “অনলাইন সেফটি আড্ডা’ নামে কর্মশালা আয়োজন করেছে। এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ডোমেনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমুহ ব্যবহারের বিভিন্ন নিরাপত্তাজনিত দক্ষতা এবং আচরণগত শিষ্টাচার সম্পর্কে জ্ঞান আহরণ করে। কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল টিকটক-এর সেফটি টুলস গুলোর সাথে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া, যা প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও অনলাইন কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীরা জ্ঞান অর্জন করেছে।কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, “অনলাইন সেফটি আড্ডা ওয়ার্কশপটি আমাদের অনেক সাহায্য করেছে। আমরা অনলাইনে নিজেকে এবং আমাদের আপনজনদের নিরাপদ রাখার জন্য ব্যবহারিক অনেক টিপস শিখেছি। সেশনটি অত্যন্ত উৎসাহজনক ছিল। জাগো ফাউন্ডেশন এবং টিকটক-এর এই উদ্যোগটি আজকের ডিজিটাল যুগে, নিরাপত্তা, গোপনীয়তা এবং দায়িত্বশীল অনলাইন আচরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনলাইন সেফটি সামিট-সিলেট নামে সিলেটে একটি বিভাগীয় মিটআপ পরিচালনা করা হয়, যার মূল আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা।

অনুষ্ঠানটিতে উপস্থিত সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাবেয়া আক্তার রিয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে তাঁরা ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে সতর্কতার গুরুত্বের উপরেও আলোকপাত করেন। প্যানেল বক্তারা পরবর্তীতে একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যবহারিক পরামর্শ প্রদান করেন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশিদের উপস্থিতি উক্ত আলোচনা সভাকে আরো সমৃদ্ধ করে। ক্যাম্পেইনটির অংশ হিসাবে, জাগো ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া পেইজগুলো থেকে একটি এসবিসিসি (সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন) ভিডিও কন্টেন্ট প্রকাশিত হয়েছিল। এই কন্টেন্টটি অনলাইন পরিবেশে নিরাপদ এবং দায়িত্বশীল আচরণ চর্চার তাৎপর্য এবং চলমান এই ক্যাম্পেইন সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোর দিয়েছে।জন সচেতনতা তৈরির অংশ হিসেবে ক্যাম্পেইনটিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচারণা চালানো হয়। ইনফ্লুয়েন্সাররা, তাদের টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে, নিরাপদে এবং দায়িত্বের সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহারের তাৎপর্য তুলে ধরার জন্য কন্টেন্ট তৈরি এবং শেয়ার করছে।ক্যাম্পেইনটির অগ্রগতির মাধ্যমে, টিকটক এবং জাগো ফাউন্ডেশন একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং দায়িত্বশীল অনলাইন অনুশীলনের জন্য যুবকদের ক্ষমতায়নের জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করছে।

এই প্রচারাভিযানটি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত চলবে, যার অংশ হিসেবে খুলনার সমস্ত জেলায় “অনলাইন সেফটি আড্ডা’ কর্মশালা সম্প্রসারিত হবে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে আরো দুটি বিভাগীয় মিট-আপ আয়োজিত হবে। সারা দেশে চলমান “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি অনলাইন নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্য এবং অগ্রগতি অর্জন করেছে। এর মাধ্যমে আমাদের তরুণরা অনলাইন দুনিয়ায় নিজেদের নিরাপদ রাখতে পারছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি