রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

জানুয়ারিতে ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে ইভ্যালি

টেকভিশন২৪ ডেস্ক: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আগামী ৩০ জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ই-কমার্স ও ই-সেবা খাতে ভোক্তার অধিকার, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এমন আশার খবর দেন ভোক্তার মহাপরিচালক।

তিনি বলেন, ভোক্তার অধিকারের উপস্থিতিতে আগামী ৩০ জানুয়ারি ইভ্যালি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে।

এছাড়া ইভ্যালি কীভাবে ব্যবসা করবে, তাদের ব্যবসার নীতিমালা কী হবে এবং ই-কমার্স প্রতিষ্ঠানটি কীভাবে টাকা পরিশোধ করবে, সে বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল একটি নীতিমালা বা অ্যাকশন প্লান তৈরি করবেন এবং পরে তা ভোক্তা অধিকারকে জানাবেন বলেও উল্লেখ করেন ভোক্তার ডিজি।

এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, একজন গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত আসামির পাশে বসে সভা করার কতটা সমীচিন? জবাবে ভোক্তার ডিজি দাবি করেন, গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি তিনি জানেন না। আর যেহেতু মো. রাসেল এখানও আদালতে দোষি প্রমাণিত হোননি, তাই তাকে এভাবে আসামি বলা মানে হেয় প্রতিপন্ন করা।

ইভ্যালির মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা করা নিয়ে তিনি বলেন, যদি তাদের ব্যবসাই না করতে দেয়া হয়, তাহলে গ্রাহকের টাকা কীভাবে ফেরত দেবে। এমন ই-কমার্সগুলোর মধ্যে যারা ব্যবসা করতে আগ্রহী আমি তাদের সুযোগ দেয়ার পক্ষে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি