বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
35 C
Dhaka

ফের ইন্দোনেশিয়ায় অনলাইন শপিং ব্যবসা চালু টিকটকের

spot_img

ইন্দোনেশিয়ায় পুনরায় অনলাইন শপিং ব্যবসা চালু করতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এক্ষেত্রে দেশটির প্রযুক্তি জায়ান্ট গোটু গোজেক টোকোপেডিয়ার সঙ্গে তারা ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি চুক্তি করেছে।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এ কোম্পানিটি ইন্দোনেশিয়ার বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মটির একটি ইউনিটের নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হতে দীর্ঘমেয়াদে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এ চুক্তির আওতায় টোকোপেডিয়ার ৭৫ শতাংশেরও বেশি কিনে নিচ্ছে টিকটক। পাশাপাশি তারা এটিকে ইন্দোনেশিয়ায় টিকটক শপের সঙ্গে একীভূত করবে।

এ প্রসঙ্গে কোম্পানি দুটি এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘শুরুতে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রকের সঙ্গে পরামর্শ করে এবং তার তত্ত্বাবধানে একটি কৌশলগত অংশীদারত্বে কার্যক্রম পরিচালনা করা হবে।’

তারা আরও জানায়, এ প্ল্যাটফর্মে ইন্দোনেশিয়ান পণ্যেরও প্রচারণা চালানো হবে। একই সঙ্গে দেশের ছোট এবং মাঝারি আকারের ব্যবসাগুলোকে তাদের উৎপাদন এবং বিক্রয় কৌশল বিকাশে সহায়তা করা হবে।

এর আগে, চলতি বছরের অক্টোবরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এ দেশটির নতুন আইন মেনে নিয়ে ইন্দোনেশিয়ায় অনলাইন শপিং গুটিয়ে নেয় টিকটক। মূলক ছোট ব্যবসায়ী এবং সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের তথ্যাদি রক্ষার স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনলাইনে কেনাকাটা নিষিদ্ধ করেছিল ইন্দোনেশিয়া সরকার।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় টিকটকের প্রায় ১২৫ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তাছাড়া ২৭০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটিতে সামাজিক মাধ্যম ব্যবহারকারী হিসেবে অনেকেই সক্রিয়। ফলে ওই নিষেধাজ্ঞা আরোপের পূর্বে সেখানে টিকটকের একটি বড় অনলাইন খুচরা বাজার ছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি