শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

বিজয়ের মাসে “ফ্রি কম্পিউটার সার্ভিস সপ্তাহ-২০২৩” দিচ্ছে মতিঝিল কম্পিউটার সোসাইটি

টেকভিশন২৪ প্রতিবেদন: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষ্যে মতিঝিল কম্পিউটার সোসাইটি’র পক্ষ থেকে সপ্তাহ ব্যাপি “ফ্রি কম্পিউটার সার্ভিস সপ্তাহ-২০২৩” ১৭ থেকে ২১ ডিসেম্বর, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেবা সপ্তাহ আয়োজন করেছে।

গ্রাহকদের কাছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটিকে স্মরণীয় করে রাখতে মতিঝিল কমপিউটার সোসাইটি’র (এমসিএস) উদ্যোগে পাঁচ দিনব্যাপী (১৭-২১ ডিসেম্বর) আয়োজন করা হচ্ছে ‘‘ফ্রি কমপিউটার সার্ভিস সপ্তাহ- ২০২৩’’। ঢাকার মতিঝিলে অবস্থিত গাউছে পাক কমপিউটার মার্কেট এবং রহমানিয়া কমপিউটার সিটিতে ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য পণ্যে বিনা মূল্যে সেবা উপভোগ করতে পারবেন।

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাধাহীন প্রযুক্তি বিনা মূল্যে সেবা সপ্তাহে দুটি মার্কেটের পরিবেশিত পণ্যের পাশাপাশি সেবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন পণ্যেও বিনা মূল্যে সেবা দেয়া হবে। আপনার ব্যবহৃত যে কোনো ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টারের যেকোনও কারিগরি সমস্যার সমাধান দেয়া হবে বিনা মূল্যে। সকল ক্রেতারা প্রযুক্তি পণ্যের যাবতীয় সেবাসমূহ বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

মতিঝিল কম্পিউটার সোসাইটি’র সভাপতি মো. আবুল হাসান বলেন, ‘‘আমরা প্রযুক্তি পণ্যে বিনা মূল্যে সেবা দেয়ার জন্য ‘ফ্রি কমপিউটার সার্ভিস সপ্তাহ’ উদ্যোগ নিয়েছি। পণ্যটি কোথা থেকে কেনা কিংবা কোন ব্র্যান্ডের আমাদের কাছে মূখ্য নয়। আমরা গ্রাহক ও ক্রেতার সেবার প্রতি লক্ষ্য রেখে প্রতিনিয়ত নতুন কিছু সেবা এবং অফার দেয়ার চেষ্টা করছি। প্রযুক্তি পণ্য ব্যবহারকারীরা তাদের সমস্যাযুক্ত ল্যাপটপ, ডেস্কটপ ও প্রিন্টারের জন্য বিনা মূল্যে এই সেবা নিতে পারবেন।’’

তিনি আরও বলেন, আগামী ৫ দিন গ্রাহকরা সকল প্রকারের ডেক্সটপ পিসি, ল্যাপটপ ও প্রিন্টার বিনামূল্যে মতিঝিল ফকিরাপুলে গাউসে পাক মার্কেট ও রহমানিয়া কম্পিউটার সিটি থেকে গ্রাহকরা প্রতিদিন মার্কেট চলাকালীন সময়ের মধ্যে এই সেবা গ্রহণ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি