সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

৭ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ওয়েবসাইটের সমস্যা সমাধানের নির্দেশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের। ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) জনিত সমস্যার কারণে দুর্ভোগ বেড়েছে। সরকার অক্টোবরের শুরু থেকেই সাইটটির সেবা পুরোদমে চালু করতে চায়। তাই দ্রুত এসব সমস্যার সমাধন করতে বলা হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যলয়কে। ৭ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন ডিজিটাল সিকিউরিটি এজেন্সিতে জমা দিতে হবে।

রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে সভাপতিত্ব করেন। ৩৪টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফাস্ট্রাকচার (সিআইআই) প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপ নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত জুলাই মাসে কারিগরি ত্রুটির কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের লাখ লাখ তথ্য চুরি যায়। এরপর সেবা বন্ধ রেখে সাইটির ত্রুটি মেরামতের কাজ শুরু হয়। পরবর্তীতে সাইটটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও পূর্ণাঙ্গ সেবা চালু  করা যায়নি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, অনলাইনে জন্ম ও মৃত্যুর নিবন্ধনের সেবা চালু আছে। তবে নিবন্ধন সার্টিফিকেট সংশোধনের সুযোগ বন্ধ রয়েছে। নিবন্ধন ফি অনলাইনে গ্রহণের সুবিধা চালু করতে সাইটের কিছু সেবা বন্ধ রয়েছে। নিজস্ব জনবল কম থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে। তারপরও দ্রুত সময়ের মধ্যে সাইটটি চালু করার প্রচেষ্টা চলছে।

সূত্র জানিয়েছে, রোববারের সভায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোর (সিআইআই) সাইবার নিরাপত্তা ইস্যু, সিআইআই প্রতিষ্ঠানের জনবল কাঠামো, আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত আইটি অডিট কার্যক্রম সম্পাদন, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর কয়েকটি গূরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে, সিআইআই প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা আয়োজন করা। প্রতিটি সিআইআই-তে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব প্রতিষ্ঠায় ডিএসএ থেকে কারিগরি দিক নির্দেশনা আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণ করা হবে। সিআইআই প্রতিষ্ঠানগুলোর টেকনিক্যাল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন গ্রহণের উদ্যোগ নিতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি