শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka

টেলিযোগাযোগ, প্রযুক্তি সেবা ও এমএফএস-এ ভোক্তার অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠান ও মোবাইল গ্রাহকদের সেবার মান নিয়ে আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর রয়েল হোটেলে সংগঠনটির ১০ বর্ষে পদার্পণ উপলক্ষে ‘টেলিযোগাযোগ, প্রযুক্তি সেবা ও মোবাইল ব্যাংকিংয়ে ভোক্তার অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভার উদ্বোধন করেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও বিটিআরসির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ড. সৈয়দ মারগুব মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ কে এম শফিকুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘টেলিযোগ সেবার সম্প্রসারণ ঘটেছে ঠিক, প্রযুক্তির পরিবর্তন হয়েছে এটাও সত্যি। টেলিভিশন, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় সারাদেশে নেটওয়ার্ক যেখানে যাবেন সেখানেই নেটওয়ার্ক পাওয়া যায় সেটি আবার ফোরজি। কিন্তু বাস্তবতা হচ্ছে টুজি সেবাও পাওয়া যায় না। গ্রামীণফোনের হঠাৎ করে ১৭ টাকার মেসেজ প্যাকেজ দাম হয়ে গেল ৭০ টাকা। এসব দেখার যেন কেউ নেই কতক্ষণ মূল্য বৃদ্ধি হল কিভাবে হল তার কোন হদিস নেই। ইন্টারনেট প্যাকেজ এ চলছে তেলেসমাতি।’

তিনি বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি সেখানে অনেক বড় বড় সিন্ডিকেট কিন্তু প্রযুক্তি সেবাতেও দেখেছি সিন্ডিকেট। রাষ্ট্রীয় টেলিটক বিকশিত হচ্ছে না কেন সেটিও দেখার বিষয়। প্রতিযোগিতা কমিশনের এদিকে নজর দেওয়া উচিত। একটি অপারেটরের মামলার কারণে আমরা বক্তাদের এ সেবার সমস্যার সমাধান করতে পারছি না।’

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ ড. মারগুব মোর্শেদ বলেন, ‘গ্রাহকের স্বার্থ রক্ষায় বাংলাদেশ এসোসিয়েশন যেভাবে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছে এর সাথে সরকারি বেসরকারি এবং নাগরিক সমাজ এগিয়ে আসলে গ্রাহকের অধিকার রক্ষায় আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।’

সভাপতির বক্তব্যের সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিগত ৯টি বছর যাবৎ গ্রাহক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু এই সেক্টরে প্রযুক্তির উন্নয়নের সাথে সঙ্গে যেভাবে প্রতারণা এবং অনিয়ম বৃদ্ধি পেয়েছে সেভাবে গ্রাহক স্বার্থ রক্ষা করার জন্য কমিশন বা ভোক্তা অধিকার অধিদফতর সেভাবে ভূমিকা পালন করেনি।’

আগামী দিনে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর এবং বিটিআরসিকে গ্রাহক সমস্যা সমাধান এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান। আরও বক্তব্য রাখেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি