শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

খুলনায় স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশেজুড়ে দ্বিগুণ গতির নিরবিচ্ছন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজধানী ঢাকার পর শিল্প নগরী খুলনাতে স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক ‘পপ”। বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনটে এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে আজ ০৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রোজ শনিবার দুপুর ২:০০ ঘটিকায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে স্মার্ট  টেলিকম সেবাটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রণালয়ের অধীন বিপিসি’র সমন্বয়ক ও অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান।

প্রধান অতিথি বক্তব্যে আবদুর রহিম খান প্রথমেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষনা করেছিলেন এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। দেশজুড়ে আইএসপিএবির নিক্স এর মাধ্যমে লোকাল ডাটা লোকালী রেখে আমাদের ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করি।  প্রাকৃতিক ও মনুষ্য দুর্যোগে এই নেটওয়ার্ক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আমরা আমাদের নিক্স পপ  প্রতিষ্ঠার সুযোগ প্রসারিত করবো। এক্ষেত্রে বিপিসি বরাবরের মতো আইএসপিএবি’র সঙ্গে থাকবে।

আইএসপিএবির সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ এবং, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি, খুলনা বিভাগের আহবায়ক মো: জুবায়ের ইসলাম।

সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি জনাব ইমদাদুল হক বলেন, রাজধানীতে মহাখালি, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুরে চারটি পপ স্থাপন করায় এরই মধ্যে ৯০ জিবিপিএস ট্রাফিক পেয়েছি। আমরা আশা করি আইবিপিসির সহযোগীতায় আগামী বছরের মধ্যে বিভাগীয় শহরে  প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব বলে জানান।

তিনি বলেন, আমরা ডেটা ভিত্তিক সভ্যতায় যাচ্ছি। তাই ডেটার মহাসড়ক তৈরি করতে না পারলে ডেটা সভ্যতা গড়ে তোলা সম্ভব হবে না। সেই লক্ষ্যে আইএসপিএবি নিক্স দেশের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই মহাসড়ক তৈরি করছে। এর প্রশস্ততা, মসৃণ ও সহজলভ্যতার ওপর ভিস্তি করেই তৃণমূলেও উচ্চগতির সুরক্ষিত ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তার লাভ করবে বলে মনে করি। এটা স্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি