বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

আপস্কিলিং প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘বাক্কো ট্রেইনিং ল্যাব’

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর, ২০২৩ (রবিবার) তারিখে সন্ধ্যে সাতটায় বিপিও শিল্পের কর্মীদের জন্য ‘অ্যাডভান্স কাস্টোমার সার্ভিস’ শীর্ষক আপস্কিলিং প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধিত হয়েছে ‘বাক্কো ট্রেইনিং ল্যাব’, যেটি দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের পরিচালনায় ও ‘এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’-র অর্থায়নে চলমান বিশেষ প্রকল্প ‘স্কিলজ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’-এর যৌথ উদ্যোগে নির্মিত।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে যৌথভাবে ল্যাবের উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন বাক্কো পরিচালক- ডা. তানজিবা রহমান ও জনাব মোঃ ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন এসইআইপি-বাক্কো প্রকল্পের মুখ্য সমন্বয়ক মোঃ মাহতাবুল হক।

উল্লেখ্য, অত্যাধুনিক কম্পিউটার সমৃদ্ধ বিশ্বমানের বাক্কো ট্রেইনিং ল্যাব থেকে এখন নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচী ও কর্মশালা পরিচালনা করা হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে দেশের অর্থনীতিকে ডিজিটাল থেকে স্মার্ট পর্যায়ে উন্নীত করার জন্য সবধরণের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করাই এ ল্যাবের বর্তমান লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি