সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
24 C
Dhaka

ডেলকে অস্ট্রেলিয়ার আদালত ৫৬ কোটি টাকা জরিমানা করেছে

টিভি২৪ আইডেস্ক: ডেল টেকনোলজিস, অস্ট্রেলিয়াকে ৬৪ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ৫৬ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা করেছেন অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত। ওয়েবসাইটে গ্রাহকদের কম্পিউটার মনিটরে ডিসকাউন্ট দেওয়ার বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় এই জরিমানা করা হয়। দেশটির বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থা অস্ট্রেলিয়ান কম্পিটিশন ও কনজিউমার কমিশন (এসিসিসি) মামলাটি করে। গত জুনে দোষী সাব্যস্ত হয় ডেল।

এসিসিসির কমিশনার লাইজা কার্ভার বলেন, আদালতের রায় বাণিজ্যিক কম্পানিগুলোকে খুব কড়া বার্তা দেবে যে দাম ও মূল্যছাড়ের ব্যাপারে ভুয়া তথ্য ছড়ানো ভোক্তা অধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এটাও বোঝাবে যে অসততার আশ্রয় নিলে যথেষ্ট পরিমাণে জরিমানা গুনতে হবে। উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত পাঁচ হাজার ৩০০ অ্যাডস অন মনিটর বিক্রি করে ডেল অস্ট্রেলিয়া। সে সময় ওয়েবসাইটের বিজ্ঞাপনে তারা দাবি করে, একত্রে অন্যান্য কম্পিউটার পণ্যের সঙ্গে মনিটর কিনলে ডিসকাউন্ট পাওয়া যাবে।

উল্লিখিত সময়ের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ নিয়েছে ডেল। আদতে গ্রাহকরা আলাদা করে মনিটর কিনলেই বরং তাদের কম পরিমাণে অর্থ খরচ হতো। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি