রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

ই-ক্যাব সদস্যদের জন্য সিঙ্গারের এনএফসি স্মার্ট কার্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রযুক্তি সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশে সবার আগে এবং প্রথম সদস্যদের জন্য স্মার্ট কার্ড দিতে যাচ্ছে ই-ক্যাব। মঙ্গলবার (১ আগস্ট ২০২৩) ই-ক্যাব ও সিঙ্গারের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ই-ক্যাবের বনানীস্থ অফিসে  সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সমর সিংহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

স্মার্ট কার্ড ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোডাকশন থেকে শুরু  করে  বিনামূল্যে বিতরণ করতে ই-ক্যাবের সঙ্গে স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে সংগঠনের অন্যতম সদস্য সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।  কার্ডটিতে একটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ রয়েছে। তাই এটি ‘ট্যাপ করা হলে প্রাপক তার স্মার্টফোনে আপনার সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন। লিংক কার্ডটি দেখতে হবে একটি সাধারণ মুদ্রিত ভিজিটিং কার্ডের চেয়েও বেশি তথ্য মিলবে। এছাড়াও সদস্যদের জন্য কেনাকাটার ডিসকাউন্ট কার্ডের সুবিধাও মিলবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, ই-ক্যাব অর্থ সম্পাদক আসিফ আহনাফ ও মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান মামুন এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং কমিউনিকেশন বেদৌরা ফারহানা ও হেড অফ ই-বিজনেস আবুবকর রাহিল।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ই-ক্যাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন ও শাখাওয়াত হোসাইন শুভ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি