রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

আসছে রাহিতুলের থ্রিলার ‘হ্যাকার হিমেল’

টেকভিশন২৪ ডেস্ক: এথিক্যাল হ্যাকার হিমেল। হ্যাকিং করেন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বার্থে। সাইবার জগতে বাংলাদেশের মানুষ যাতে নিরাপদ থাকে, পর্দার আড়াল থেকে তারই নিশ্চয়তা দিতে দিন–রাত এক করে ফেলেন হিমেল। আর সাইবার অপরাধীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, তাদের ঠেকানোর চেষ্টা করেন ভার্চুয়াল দুনিয়ায়।

জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের কলমে এবার উঠে এসেছে হ্যাকার হিমেলের গল্প। শ্বাসরুদ্ধকর সাইবার হামলা, পাল্টা হামলায় পাঠক হিমেলের সঙ্গে নিতে পারবেন লোমহর্ষক ভার্চুয়াল অভিজ্ঞতা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লেখক রাহিতুল ইসলামের ‘হ্যাকার হিমেল’ প্রকাশের জন্য জ্ঞানকোষ প্রকাশনীর সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি সই করার সময় উপস্থিত ছিলেন লেখক রাহিতুল ইসলাম, জ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক শাহীদ হাসান তরফদার, প্রধান নির্বাহী আব্দুল ওয়াসি তরফদার প্রমুখ।

চুক্তিপত্রে সই করার পর আব্দুল ওয়াসি তরফদার বলেন, প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশকে নিয়ে একটা লম্বা সময় ধরে লিখে চলেছেন রাহিতুল ইসলাম। একটু ভিন্ন আঙ্গিকে, গল্পের মাধ্যমে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে থাকা বাংলাদেশের কথা। তাঁর লেখার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। বইটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। তবে প্রি-অর্ডার নিয়ে ১ অক্টোবর থেকে বইটি হাতে পাবেন পাঠক। রাহিতুল ইসলাম বলেন, ‘হ্যাকার হিমেল‘ শিরোনামের বইটি মূলত একটি থ্রিলার। এর প্রধান চরিত্র হিমেল একজন হোয়াইট হ্যাট হ্যাকার। রাহিতুলের উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে বেশকিছু নাটক ও টেলিফিল্ম। এরমধ্যে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ জনপ্রিয় একটি শর্ট-ফিল্ম। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এ উপন্যাস থেকেই বাংলাদেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার স্বীকৃতি পেয়েছে।

 ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘চরের মাস্টার’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। উপন্যাসটির মতো টেলিফিল্মটিও ভীষণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে।রাহিতুলের লেখা ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এ টেলিফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উল্লেখ্য, গল্পটা প্রেমের হোক কিংবা বিচ্ছেদের; সাফল্যের হোক কিংবা প্রতিকূলতার রাহিতুল ইসলামের লেখায় বরাবরই বিশেষভাবে ফুটে ওঠে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভিন্ন ভিন্ন দিকের রাহিতুল ইসলামের লেখার উপজীব্য কখনো চরের শিক্ষক, কখনো কল সেন্টার কর্মী, কখনো ফ্রিল্যান্সিং, আবার কখনো টেলিমেডিসিন সেবা বা ই-কমার্স খাত। বিষয় নির্বাচনে এভাবেই স্বতন্ত্র্য বজায় রেখে চলেছেন রাহিতুল ইসলাম। এ পর্যন্ত তাঁর প্রায় ১৫টির মতো বই প্রকাশিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি