বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

শাওমি বাংলাদেশে আনল মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের রেডমি ১২ সি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বাজারে তাদের সর্বশেষ স্মার্টফোন রেডমি ১২সি উন্মোচনের ঘোষণা দিয়েছে। নতুন রেডমি ১২সি স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী মিডিয়াটেক চিপ এবং স্টানিং ডুয়েল ক্যামেরা সেটআপ- যা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের কর্মক্ষমতাকে পরবর্তী স্তরে নিয়ে গেছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসরের রেডমি ১২ সি নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই দামে ফোনটি ব্যবহারকারীদের সর্বোচ্চ পারফরম্যান্স দেবে। দৈনন্দিন প্রয়োজনীয় কাজে স্মার্টফোনের ব্যবহার থেকে শুরু করে গেম খেলার ক্ষেত্রেও এই প্রসেসর ব্যবহারকারীদের নিশ্চিত করবে অলরাউন্ড অভিজ্ঞতা।’    

মিডিয়াটেক জি৮৫ প্রসেসরে শক্তিশালী পারফরম্যান্স

রেডমি ১২সি স্মার্টফোনটিতে থাকা একটি ২.০ গিগাহার্জের মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসর এর  কর্মক্ষমতার মাধ্যমে প্রতিদিনের ভিউইং অভিজ্ঞতাকে অনন্য করে তুলবে। এতে থাকা মালি-জি৫২ গেমিং জিপিইউ এবং ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ডিভাইসটিতে অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেবে। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করবে সারা দিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা।রেডমি ১২ সিরিজের সর্বশেষ ফোনগুলোতে রয়েছে ১০ওয়াট ফাস্ট চার্জিং; আর এর বক্সে থাকা ১০ওয়াটের চার্জার ব্যবহারকারীদের খুব অল্প সময়েই ফোনটি চার্জ করতে সাহায্য করবে। 

ভিউইং এর অভিজ্ঞতাকে অসাধারণ করে তুলবে এর ডিসপ্লে

রেডমি ১২সি স্মার্টফোনটি আসছে অসাধারণ ৬.৭১ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে নিয়ে, যার রেজ্যুলেশন ১৬৫০*৭২০ পিক্সেল। কোনোকিছু পড়ার ক্ষেত্রে স্ক্রিনের লাইট চোখকে আরামদায়ক অভিজ্ঞতা দেয়। এছাড়া এতে ফিচার হিসেবে রয়েছে ইউনিবডি ডিজাইন, রিয়ার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে এআই ফেইস আনলক, ডুয়াল সিমসহ মাইক্রো এসডি ট্রে, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরায় দুর্দান্ত ছবি

সহজেই দুর্দান্ত ছবি তোলার অভিজ্ঞতা দিতে রেডমি ১২সি স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় রয়েছে ফোর-ইন-ওয়ান পিক্সেল বিনিং প্রযুক্তি, যা বর্ধিত আলোর সংবেদনশীলতা রক্ষা করে। শাওমি রেডমি ১২সি ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ব্যবহারকারীরা মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। ব্যবহারকারীদের দৈনন্দিন কর্মকাণ্ডের সেরা সব সেলফি নিতে ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

দাম ও কবে পাওয়া যাবে

গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিনটি স্টাইলিশ কালারে রেডমি ১২সি আজ থেকে সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি