রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় নারীদের পাশে বিডব্লিউআইটি

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত নারী উদ্যোক্তাদের আর্থিক অনুদান দিয়ে আসছে আইসিটি ডিভিশনের আওতায় পরিচালিত আইডিয়া প্রজেক্ট। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ওম্যান ইন টেকনোলজির প্রস্তাবিত ২৫ জন নারী উদ্যোক্তাকে যারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত তাদের ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার ২০ জুন রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (জয়েন্ট সেক্রেটারি) আলতাফ হোসেন, এইচআর এক্সপার্ট (আইডিয়া) নাজিমউদ্দীন, বিডব্লিউআইটির সভাপতি রেজওয়ানা খান, সাধারণ সম্পাদক আছিয়া খালেদা নীলা, সহ-সভাপতি (উদ্যোক্তা) নাজনীন কামাল। আরোও উপস্থিত ছিল অনুদান পাওয়া নারী উদ্যোক্তারা। অনুষ্ঠানে বক্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (জয়েন্ট সেক্রেটারি) আলতাফ হোসেন বলেন, বর্তমানে নারীরা তথ্যপ্রযুক্তিদের ভালো করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বনির্ভর হওয়া চেষ্টা করতে আর তার ধারাবাহিকতায় ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্প থেকে এই ২৫ নারী উদ্যোক্তাকে এই অনুদান প্রদান করা হয়েছে। তিনি জানান, যারা অনুদান পেয়েছেন তাদের ৩ মাস পর পর মূল্যায়ন রিপোর্ট দিতে হবে এবং ১ বছর পর প্রভাব বিশ্লেষণী রিপোর্ট দিতে হবে। অনুদান পাওয়ার ২ বছর পর্যন্ত এই রিপোর্ট প্রদান করতে হবে। তিনি বিডব্লিউআইটিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ প্রদান করেন।

বিডব্লিউআইটির সভাপতি রেজওয়ানা খান বলেন, নারীরা অনেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অনেক নতুন নতুন ভালো উদ্যোগ নিচ্ছে। আমার মনে করি আমাদের উচিত তাদের পাশে দাড়ান এবং সঠিক দিকনির্দেশনা দেয়া। আমরা ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) সব সময় ভালো উদ্যোগ এবং তথ্যপ্রযুক্তিতে ভালো করা উদ্যোক্তাদের পাশে আছি, থাকব। আইডিয়া প্রজেক্টকে ধন্যবাদ। ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এই ২৫ জন নারীদের পাশে থাকার জন্য। ভালো কাজ কাজের মূল্যায়ন হওয়াটা বেশি দরকার, আগ্রহী উদ্যোক্তাদের উৎসাহিত করাও দরকার। বিডব্লিউআইটি সবসময় এ ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকতে আগ্রহী এবং সরকারের যে কোন ধরনের কার্যক্রমে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি