রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

কম্পিউটার সিটি টেকনোলজিস এর আয়োজনে হ্যাভিট এমপাওয়ারিং পার্টনারশীপ প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি পণ্য বিপননকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড সম্প্রতি হ্যাভিট পণ্য নিয়ে বাংলাদেশে এমপাওয়ারিং পার্টনারশীপ শিরোনামে দুটি ডিলার প্রোগ্রাম আয়োজন করেছে। ২১ মে, ২০২৩ ঢাকায় ৫০০ ডিলার ও ২৪ মে, ২০২৩ রাজশাহীতে ২০০ জন ডিলার নিয়ে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাভিট ব্র্যান্ডের ন্যাশনাল সেলস্ ম্যানেজার মি. সানি লিউ এবং গেমিং প্রোডাক্ট ম্যানেজার মি. ডং বিন। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের পরিচালক, সাইফুল ইসলাম, বিজনেস ডেভেল্পমেন্ট পরিচালক মো: অয়ন মুক্তাদির, প্রোডাক্ট ম্যানেজার মো: রুমেল চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মো: হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা ২০১১ সাল থেকে হ্যাভিটের সোল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যান্ত সুনামের সাথে দেশের বাজারে হ্যাভিটের পণ্য বাজারজাত করে যাচ্ছি। পাশাপাশি অনুষ্ঠানে সিসিটিএল-হ্যাভিট এর যুগপুর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।  

পরিশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, র‌্যাফেল ড্র, ডিনার এবং টি-শার্ট ও ক্যাপ পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন কওে জনপ্রিয় ব্যান্ড শিল্পী মাকসুদ ও ঢাকা ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি