শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

০৭ জুন থেকে ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখার আয়োজনে ০৭-০৯ জুন রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’।  ‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট রংপুরের শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ২৮টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর ’ উপলক্ষে আজ (০৬ জুন, মঙ্গলবার) রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিসিএস রংপুর শাখার চেয়ারম্যান মো. মোকসেদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিসিএস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও এই প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিসিএস রংপুর শাখার ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম, সেক্রেটারি মো. ফেরদৌস নুর,  জয়েন্ট সেক্রেটারি কাজী মোহাম্মদ রাফী, কোষাধ্যক্ষ মো. নূর-ই-আলম সিদ্দিকী, সদস্য মো. জুনায়েদ হোসেন আজাদ এবং মো. রাশেদ আলমগীর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ২৫টি স্টল এবং ৬টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে মিলবে আকর্ষণীয় উপহার।

সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। এছাড়া ইনোভেশন জোন এবং গেমিং জোন থাকবে। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কার এবং বিনোদনের জন্য ডিজিটাল গেইম খেলার ব্যবস্থা থাকবে। ফটোগ্রাফি এবং সেলফি তোলার প্রতিযোগিতা দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণের উপলক্ষ হবে।

এক্সপোর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন জানান, তথ্যপ্রযুক্তি বিশ্ব ও ডিজিটাল জীবনধারাভিত্তিক নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে এখানে। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজন। থাকবে বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও নানা আয়োজন।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ এর প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের জন্য এক্সপোতে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে।

সম্মেলনে জানানো হয়, ০৭ জুন বেলা ১১টায় বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভুইয়া, বিসিএস এর পরিচালক এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর মহাব্যবস্থাপক জনাব সমীর কুমার দাশ এবং সাউথ বাংলা কম্পিউটার্সের হেড অব সেলস জনাব মো. মিজানুর রহমান। এছাড়াও বাংলাদেশ কম্পিউটার সমিতির রংপুর শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখা কমিটির চেয়ারম্যান মো. মোকছেদুল ইসলাম।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর এর মেলার ডায়মন্ড স্পন্সর সনি-স্মার্ট। প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড, টিপি লিঙ্ক-এক্সেল, রায়ান্স, স্টার টেক লিমিটেড, ইউসিসি এবং ওয়ালটন। প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে থাকছে  ডাটাটেক, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি, ওরিয়েন্ট কম্পিউটার্স, রাসা টেকনোলজিস, সিডনি সান এবং ভ্যালু টপ। গেমিং পার্টনার হিসেবে এক্সপোতে থাকবে ইন্টেল এবং এমএসআই। ইন্টারনেট পার্টনার মায়া সাইবার ওয়ার্ল্ড। টিকেট স্পন্সর সিগেট।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি