মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
28 C
Dhaka

‘ঈদ স্মার্ট মেলা’ নিয়ে এলো গ্রামীণফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে গ্রাহকদের জন্য কানেক্টিভিটির সুযোগ বৃদ্ধিতে ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়ন ত্বরান্বিত করতে জনপ্রিয় স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ ব্র্যান্ডগুলোর সাথে পার্টনারশিপে দেশব্যাপী ‘ঈদ স্মার্ট মেলা’ নিয়ে এসেছে গ্রামীণফোন। ক্রেতারা মেলা থেকে গ্রামীণফোনের ফোরজি মোডেম, রাউটার ও ভিটিএস-সহ ফোরজি স্মার্টফোন ও মানসম্পন্ন অ্যাক্সেসরিজ কেনার সুযোগ পাবেন। সকল গ্রামীণফোন সেন্টারে ১০ থেকে ৩০ এপ্রিল এ মেলা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জিপি ঈদ স্মার্ট মেলা’র উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান এবং হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসেনসহ অংশীদার ব্র্যান্ডগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
সকল গ্রামীণফোন সেন্টারে আয়োজিত এ মেলায় ডিভাইস পার্টনার হিসেবে রয়েছে স্যামসাং, শাওমি, অপো, ভিভো, রিয়েলমি, আইটেল, টেকনো, সিম্ফনি’র মতো শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড এবং অ্যাক্সেসরিজ পার্টনার হিসেবে অংশ নিচ্ছে সেলএক্সট্রা।

ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সেরা মূল্যে সেরা পণ্যটি পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে গ্রামীণফোন। ক্রেতারা প্রতিটি কেনাকাটায় গ্রামীণফোন ও স্মার্টফোন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ১৮ জিবি ফ্রি ইন্টারনেট, জিপি এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ গিফট আইটেম সহ নানা আকর্ষণীয় উপহার ও বান্ডেল অফার পাবেন। পাশাপাশি, সেরা দামে ফোরজি মোডেম, পকেট রাউটার ও জিপি ভিটিএস সেবা কিনলেই রয়েছে আকর্ষণীয় ইন্টারনেট বান্ডল। এছাড়াও, গ্রামীণফোন সেন্টারে অনুষ্ঠিত এই স্মার্ট মেলায় ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের স্মার্টফোন অ্যাক্সেসরিজ।

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “অর্থনীতির রূপান্তরে কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ, আমাদের স্মার্ট বাংলাদেশ লক্ষ্যের চারটি স্তম্ভ, যা নির্ভর করছে ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করার ওপর। অন্যদিকে, ফোরজি স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি ছাড়া সঠিকভাবে ডিজিটাল রূপান্তর নিশ্চিত করা সম্ভব হবে না। মানুষকে তাদের প্রয়োজনীয়তার সাথে কানেক্ট করার প্রচেষ্টা আমাদের শুরু থেকেই। এবং আমরা মনে করি, সবাইকে ডিজিটালি কানেক্টেড সোসাইটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সাথে পার্টনারশিপ করার এখনই সময়। কানেক্টিভিটির শক্তি ব্যবহার করে মানুষের ক্ষমতায়ন গ্রামীণফোনের মূল লক্ষ্য। এবং এই ঈদে আমাদের পার্টনারদের অংশীদারিত্বে স্মার্টফোনের ক্ষেত্রে আকর্ষণীয় নানা অফারের মাধ্যমে আমরা গ্রাহকদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে চাই।”

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি