বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

পৃথিবীর সর্ববৃহৎ “ক্যারিয়ার কনফারেন্স-২০২০” এর পর্দা উঠছে আগামীকাল

spot_img

টেকভিশন ডেস্ক: আগামী মঙ্গলবার ১৩ই অক্টোবর পর্দা উঠছে পৃথিবীর সর্ববৃহৎ ক্যারিয়ার ভিত্তিক ভার্চুয়াল সম্মেলন “ক্যারিয়ার কনফারেন্স-২০২০” এর। টানা ৬৪ দিন ৬৪ জেলা এবং ৬৪ টি আলাদা সেক্টরকে কেন্দ্র করে এমন সম্মেলন দেশের ইতিহাসে তো প্রথমই পৃথিবীতেও  এমন টানা মহাযজ্ঞ নিয়ে আয়োজিত সম্মেলন এইবারই প্রথম “বাংলাদেশ ইনোভেশন ফোরাম” এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। এর আগে ২০১৯ সালে এই সম্মেলনের প্রথম আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হয়। তবে আয়োজকরা জানিয়েছেন বৈশ্বিক মহামারী করোনা এর প্রেক্ষিতে এবারের পুরো আয়োজন ভার্চুয়াল ভাবে হচ্ছে।

আয়োজক সুত্রে জানা গিয়েছে এবারের সম্মেলন সম্পূর্ণে ভিন্ন ভাবে করবার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা বাংলাদেশের সকল জেলার মানুষকে সম্পৃক্ত করতে প্রতি জেলার জন্য একেক বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচ্যসূচি  সাজানো হচ্ছে। তবে, শুধু বাংলাদেশের মানুষই নন সারা পৃথিবী থেকে সকলেই এই আয়োজন দেখতে পারবেন। বক্তা হিসেবে দেশীয় এবং আন্তর্জাতিক বক্তা মিলে প্রায় ৫০০ এর অধিক বরেণ্য বক্তা এবার  “ক্যারিয়ার কনফারেন্স- ২০২০” এ কথা বলবেন।

বর্তমান পৃথিবীতে চাকরীর বাজার থেকে শুরু করে ব্যবসায়িক জগতে একজন নিজেকে সুচারুরূপে গড়ে তুলতে সম্মেলনে  স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেইম ডেভেলপমেন্ট ,অনলাইন মাধ্যমের দ্বারা ব্যবসায়িক  কর্মকাণ্ড পরিচালনা , স্পেস সায়েন্স, আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, গ্রাফিক্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালস দের চাকরীর বাজার ও চাকরীতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ প্রান্তিক থেকে তৃণমূলে উদ্যোক্তা নেটওয়ার্ক সম্প্রসারণের কর্মপন্থা সহ ৬৪ টি আলাদা বিষয় নিয়ে আলোচনা এই সম্মেলনে হবে।

আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে “বাংলাদেশ  ইনোভেশন ফোরাম “ এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন – “সারা পৃথিবী জুড়েই সকলের একটি চিন্তার  মুল কারণ থাকে ক্যারিয়ার। সকলের জীবনের একদম প্রথম থেকেই ক্যারিয়ারের একটি ভিশন থাকে। কিন্তু আমরা পরিলক্ষিত করেছি যে অনেকেই তার ক্যারিয়ারের মূল লক্ষ্যটাই ঠিক করতে পারেন না আবার অনেকে লক্ষ্য নির্ধারণ করলেও অভীষ্ট লক্ষ্যে পৌছাতে করনীয় কি হবে তা বুঝতে পারেন না। এই সব সমস্যার সমাধানের জন্যই ক্যারিয়ার কনফারেন্স-২০২০”।

তিনি আরো বলেন চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা, গবেষক, সকলের জানার জন্য এই সম্মেলনে বক্তারা কথা বলবেন। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য সম্মেলনে বিশেষ কিছু আয়োজনও থাকবে।

ভার্চুয়াল সম্মেলনটি ১৩ই অক্টোবর শুরু হয়ে চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই লিঙ্ক https://www.facebook.com/ictinnovationforum থেকে যে কেউ অংশগ্রহন করতে পারবে।

তবে সকল আপডেট পেতে অংশগ্রহনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন লিঙ্কঃ www.bif.org.bd

আয়োজনে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে সার্টিফিকেট এবং প্রতিদিনই অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ পুরষ্কার জিতে নেবার সুযোগ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি