বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
26.1 C
Dhaka

টেকনোর নতুন স্মার্টফোন ‘স্পার্ক ১০ প্রো’

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের ৭০টিরও বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে নতুন স্পার্ক ১০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে। সেলফি সেগমেন্টের এ স্মার্টফোনটি জেনারেশন জেড এর ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি করা হয়েছে। যেটির বিশেষত্ব উন্নত পারফরম্যান্স এবং দৃষ্টিনন্দন ডিজাইন।

স্পার্ক ১০ প্রো’তে রয়েছে ৩২ মেগাপিক্সেল এর আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরায় অ্যাডজাস্টেবল ডুয়াল সফট লাইট, যা ব্যবহারের মাধ্যমে যেকোনো আলোতে চমকপ্রদ সেলফি তুলতে সহায়তা করবে। স্পার্ক ১০ প্রো তে আরো আছে মিডিয়াটেক হেলিও জি৮৮ গেমিং প্রসেসর এবং এটি কনটেন্ট নির্মাতা ও গেমিংভক্ত উভয়কে চাহিদা অনুযায়ী উচ্চ পারফরম্যান্স প্রদানে সক্ষম। জেন জেড ব্যবহারকারীরা যারা প্রধানত গেমিং, ফটোগ্রাফি এবং অন্যান্য বিনোদনের অতুলনীয় অভিজ্ঞতা পেতে মানসম্পন্ন একটি ডিভাইস খুঁজছেন- তাদের জন্য এই স্মার্টফোনটিই হবে সেরা পছন্দের।

জেন জেড এর একটি বিশেষ সেলফি ফোন হিসেবে স্পার্ক ১০ প্রো তে রয়েছে উন্নত ৫০ মেগা পিক্সেলের এআই ক্যামেরা, যা চমৎকার পোর্ট্রেট, ব্লগিং এবং ইন্টেলিজেন্স ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। এই স্মার্টফোনটিতে স্মুথ এবং স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি রয়েছে টেকসই স্টারি গ্লাস ব্যাক প্যানেল এবং একটি ৬.৮ ইঞ্চি এফএইচডি + সাইজের ডিসপ্লে, যেটি ব্যবহারে মনোমুগ্ধকর ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়। স্পার্ক ১০ প্রো তে আরো দিচ্ছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট-চার্জিং সক্ষমতা।

স্পার্ক ১০ প্রো ব্যবহারকারীদের অতুলনীয় গেমিং অভিজ্ঞতা দেবে, কারণ এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রসেসর যার দুটি আর্ম কর্টেক্স-এ ৭৫ সিপিইউ রয়েছে যা ২ গিগাহার্জ পর্যন্ত কাজ করতে পারে। ফোনটি ধীরগতি রোধে টেকনোর মিডিয়াটেক হাইপারইঞ্জিন ২.০ এবং গেমটার্বো অ্যালগরিদম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অপারেশনাল ফাংশন দ্রুত করে গ্রাহকদের একটি অনবদ্য গেমিং এবং বিনোদন অভিজ্ঞতা প্রদান করে।

ট্রানশনবাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে বলেন, “স্পার্ক ১০ প্রো স্মার্ট, ট্রেন্ডি এবং হাই পারফরমেন্স এর বিভিন্ন ফিচারে সজ্জিত, যা নতুন প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের নিশ্চিতভাবে মুগ্ধ করবে। আমরা বিশ্বাস করি, ডিজাইন, হার্ডওয়্যার এবং দাম বিবেচনায় এই স্মার্টফোনটি যেসব সুবিধা দিচ্ছে, তা বাজারে নতুন দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হবে।”

স্টারি ব্ল্যাক ও পার্ল হোয়াইট কালারে পাওয়া যাবে স্মার্টফোনটি। ফোনটি দুটি সংস্করণে পাওয়া যাবে: ১২৮ জিবি + ১৬ জিবি (৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম) যার দাম ১৭,৯৯০ টাকা এবং ১২৮ জিবি + ৮ জিবি (৪ জিবি এক্সটেন্ডেড র‌্যাম) যার দাম ১৫,৬৯০ টাকা। এছাড়াও, ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে স্পার্ক ১০ প্রো কিনলে গ্রাহকরা একটি সুজুকি জিএসএক্স আর-১৫০ মডেলের মোটরসাইকেল জেতার সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি