বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
26.1 C
Dhaka

ফেসবুক চ্যাটে লাগবে না মেসেঞ্জার

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ফেসবুক। সব বয়সী ব্যবহারকারী আছে এই প্ল্যাটফর্মটির। দিন দিন আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। তবে এবার ৯ বছর আগের এক পুরোনো ফিচারে ফিরে যাচ্ছে ফেসবুক। শোনা যাচ্ছে, ৯ বছরের পুরোনো এক ফিচার নিয়ে আসছে ফেসবুক।

খুব শিগগির সেই ফিচার চালু হয়ে যাচ্ছে সাইটটিতে। এর মাধ্যমে ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের যেতে হবে না। সরাসরি ফেসবুক থেকেই চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। ২০২৪ সালে বন্ধ হওয়া ইন-অ্যাপ মেসেঞ্জার সুবিধাই আবার যুক্ত হচ্ছে ফেসবুকে।

সেসময় এই সুবিধা বন্দধ হওয়ায় অনেক ব্যবহারকারীই ক্ষুব্ধ হন। এরপর থেকে ব্যবহারকারীদের মেসেঞ্জার ব্যবহারের জন্য আলাদা করে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে হয়। এই সমস্যার সমাধানে সামাজিক যোগাযোগের মূল অ্যাপে মেসেঞ্জার ফিরিয়ে আনছে ফেসবুক।

ফেসবুকের প্রধান টম অ্যালিসন জানান, ফেসবুকের মূল অ্যাপে মেসেজিং ফিচার পুনরায় চালুর পরীক্ষা চালানো হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা আলাদা মেসেজিং অ্যাপ চালু করা ছাড়াই সহজে যে কোনো কনটেন্ট শেয়ার করতে পারবেন।

অ্যালিসন আরও জানান, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই ফেসবুক মূলত নতুন এ উদ্যোগ নিয়েছে। এ সুবিধা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট খুঁজে পাওয়ার পাশাপাশি শেয়ার করার সুবিধাও দিবে। এমনকি এই ফিচার চালু হলে ইনস্টাগ্রাম টিকটকের চেয়ে ফেসবুক ব্যবহার হবে আরও স্বাচ্ছন্দ্যময়, এমনটাই দাবি করছেন টন অ্যালিসন।

এছাড়াও ফেসবুক তার হোম ফিডকে নতুনভাবে ডিজাইন করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীর নেটওয়ার্কে বিশেষভাবে পোস্টগুলো দেখানোর পরিবর্তে এআই চালিত বিষয়বস্তু সুপারিশ সহ প্ল্যাটফর্ম জুড়ে আরও বিনোদনমূলক পোস্ট দেখা যায়। মূলত আরও বেশি সময় ধরে ব্যবহারকারীকে ফেসবুকে ধরে রাখার চেষ্টার বর্হিপ্রকাশ এসব। কারণ গত বছরের শেষ ত্রৈমাসিকে এসে ২ বিলিয়ন দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে ফেসবুকের।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি