বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
28.3 C
Dhaka

আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা আগামী দুই মাসের মধ্যে কয়েক দফায় অতিরিক্ত ১০ হাজার কর্মী ছাঁটাই করবে। এছাড়া সাম্প্রতিক ঘোষিত ৫ হাজার কর্মী নিয়োগ ও কম অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া জায়ান্টটি প্রাতিষ্ঠানিক খরচ কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্রথম ধাপের ছাঁটাই চলতি সপ্তাহে শুরু হবে। ছাঁটাইয়ের তালিকায় প্রথম দিকে রয়েছে মেটার কর্মী নিয়োগ সংস্থা। এর পরে এপ্রিল প্রযুক্তি খাত থেকে দ্বিতীয় দফায় এবং মে মাসের শেষের দিকে ব্যবসা পরিচালনা বিভাগের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে মার্ক জাকারবার্গ ফেসবুক পেজের স্ট্যাটাসে বলেন, ‘আশা করছি চলতি বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব প্রাতিষ্ঠানিক এ পরিবর্তনগুলো করতে পারব। যাতে আমরা ব্যবসায়িক অনিশ্চয়তার সময়টি অতিক্রম করে সামনের গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারি।’

২০২২ সালে মেটার আয় কমার বিষয়টিকে ‘মৃদু সতর্কবার্তা’ বলে অভিহিত করেন মেটা বস। তিনি কর্মীদের বলেন, ‘নতুন এ অর্থনৈতিক বাস্তবতা আরো অনেক বছর ধরে চলতে পারে। এর জন্য আমাদের নিজেকে প্রস্তুত করা উচিত। উচ্চ সুদের হার অর্থনীতিকে আরো দুর্বল করে তুলছে।

ভূরাজনৈতিক অস্থিরতাও প্রভাব বিস্তার করছে। যার ফলে প্রবৃদ্ধি কমে যাচ্ছে এবং উদ্ভাবনের খরচ বেড়ে যাচ্ছে। প্রত্যাশার পরিপ্রেক্ষিতে, সাফল্য নিশ্চিত করার জন্য আমাদের আগের কর্মীসংখ্যার তুলনায় আরো দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।’

এর আগে ২০২২ সালের নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা মোট কর্মীর ১৩ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি