সোমবার, আগস্ট ৩১, ২০২৬
29 C
Dhaka

বিক্রয় ও আক্তার প্রপার্টিজ এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় এবং আক্তার প্রপার্টিজ লিমিটেড, সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, প্রপার্টি বিক্রিতে আক্তার প্রপার্টিজ-এর ডিজিটাল পার্টনার থাকবে বিক্রয়। ব্যবসায়িক পার্টনারশিপের ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও বিস্তৃত পরিসরে গ্রাহকদের অনলাইনে সার্ভিস প্রদানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস; বিক্রয়-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন; আক্তার প্রপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও সিইও নাসরিন খান প্রমুখ। 

এ প্রসঙ্গে বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, “বিক্রয় বর্তমানে প্রপার্টি ক্রয়-বিক্রয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস, এবং আমাদের সম্মানিত মেম্বাররা এখন আরও সহজে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন। আক্তার প্রপার্টিজ লিমিটেড দীর্ঘ ৭ বছর যাবৎ বিক্রয়-এর সাথে কাজ করছে। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের চমৎকার কিছু উপহার দিতে পারবো বলে আমি আশাবাদী।”

আক্তার প্রপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও সিইও নাসরিন খান বলেন, “বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে আক্তার প্রপার্টিজ আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত। একদিকে আমরা গ্রাহকদের জন্য উন্নত স্থাপনা তৈরিতে কাজ করছি, অপরদিকে বিক্রয় সহজে পছন্দের প্রপার্টি খুঁজে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে। এই পার্টনারশিপ নিয়ে আমি আশাবাদী এবং এটি গ্রাহকদের জন্য নতুন কিছু আনতে আমাদের উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

২০০৯ সাল থেকে আক্তার প্রপার্টিজ লিমিটেড বিভিন্ন অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল প্রপার্টি, এবং কনডোমিনিয়াম প্রকল্পের মাধ্যমে দেশব্যাপি আধুনিক ও সমসাময়িক স্থাপত্য ডিজাইনের উন্নত সার্ভিস প্রদান করছে। ২০১৭ সাল থেকে আক্তার প্রপার্টিজ লিমিটেড এবং বিক্রয় একত্রে কাজ করছে। লক্ষাধিক ক্রেতা প্রপার্টি ক্রয়-বিক্রয় ও ভাড়ার জন্য বিক্রয়-এর উপর আস্থা রাখে। এই চুক্তির ফলে, বিক্রয় থেকে আগ্রহীরা আক্তার প্রপার্টিজ লিমিটেড-এর শপে গিয়ে বিভিন্ন লিস্টিং ব্রাউজ করে তাদের স্বপ্নের ঠিকানাটি খুঁজে নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি