রবিবার, জুন ৭, ২০২৬
26.5 C
Dhaka

আর-ভেঞ্চারস ৩.০ থেকে ৮টি স্টার্ট-আপ পেল ৮ কোটি টাকার বিনিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক:  রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০ শেষ হলো। গত (৫ মার্চ) রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হয়।

পূর্ণাঙ্গ যাচাই-বাছাইের পর মোট ১১টি ডিজিটাল স্টার্ট-আপ প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অংশ নেয়। রবি আজিয়াটা লিমিটেডের সাবসিডিয়ারি আইটি কোম্পানি এবং আর-ভেঞ্চার প্রাইভেট ইক্যুইটি ফান্ডের পৃষ্ঠপোষক রেডডট ডিজিটাল লিমিটেডের কাছ থেকে ২ কোটি টাকারও বেশি মূল্যের বিনিয়োগ পেয়েছে ৪টি  ডিজিটাল স্টার্ট-আপ।

রেডডট ডিজিটাল লিমিটেড ছাড়া এসবিকে টেক ভেঞ্চারস এবং অ্যাঞ্জেল ইনভেস্টর, কানিজ আলমাস খানও সাড়ে ৩ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া স্টার্ট-আপগুলোতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড মোট আড়াই কোটি  টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের হাতে বিনিয়োগের চেক তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, রেডডট ডিজিটালের সিইও হাসিব মুস্তাবসির, আর-ভেঞ্চারস ৩.০ -এর কর্মকর্তা, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আর-ভেঞ্চারস ৩.০-এর ফাইনালের মাধ্যমে যেসব স্টার্ট-আপ আজ বিনিয়োগ পেয়েছেন এবং যারা পাননি সবাইকে অভিনন্দন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের মতো উদ্যোক্তাদের ভুমিকা অতুলনীয়। আপনাদের উদ্ভাবনী ধারণার হাত ধরে বিশ্বপর্যায়ে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে রবি যেভাবে আমাদের পথচলায় বন্ধুর মতো ছিল, আমি আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা একইভাবে আমাদের পাশে থাকবে।”

ফাইনাল রাউন্ডে জায়গা করে নেয়া সেরা ১১টি দলের মধ্যে ই-কমার্স ও রিটেইল থেকে ডিজি দোকান লিমিটেডে রবি, এসবিকে টেক ভেঞ্চারস এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড দেড় কোটি, ফিনটেক থেকে হিসাবপ্লাসে এসবিকে টেক ভেঞ্চারস, রবি এবং কানিজ আলমাস খান ১ কোটি ২৫ লাখ, জমাতে এসবিকে টেক ভেঞ্চারস ও রবি থেকে ২ কোটি, লিগ্যাল টেক থেকে উকিলে এসবিকে টেক ভেঞ্চারস ও কানিজ আলমাস খান ১ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এছাড়া এসিস্টিভ টেকনোলোজি থেকে দৃষ্টিতে ২৫ লাখ, স্টার্টআপ বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড টেকনোলোজি থেকে এএনটিটি রোবোটিক্সে ৫০ লাখ, কনজিউমার সার্ভিসেস থেকে ইয়োর-ক্যাম্পাসে ৫০ লাখ এবং গার্মেন্টস টেক থেকে ফ্যাব্রিক লাগবেতে ১ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবি।

 একইসাথে গ্রিনটেক/মোবিলিটি থেকে মাইল, সার্কুলার ইকোনমি/ক্লিনটেক থেকে রিসাইকেল জার ইকোসিস্টেম এবং হেলথ টেক ইন্ডাস্ট্রি থেকে রিল্যাক্সি লিমিটেডসহ অংশগ্রহণকারী সকল দলের প্রস্তাবে আইসিটি ডিভিশন থেকে ১০ লাখ টাকা করে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রস্তাবগুলো বাছাই করা হয়েছে তাদের অনন্যতা, কার্যকারিতা, ব্যবসায়িক মডেল, প্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামো, প্রযুক্তির ব্যবহার, আর্থিক বিশ্লেষণ এবং সমাজে সামগ্রিক প্রভাবের উপর ভিত্তি করে।

রবি তার কর্মীদের মধ্যে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে আর- ভেঞ্চারসের প্রথম পর্ব আয়োজন করে। যার সাফল্যের ধারাবাহিকতায় কোম্পানিটি ২০১৯ সালে ডিজিটাল উদ্যোক্তা হতে আগ্রহী সকলের জন্য চালু করে আর-ভেঞ্চারস ২.০।   

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি