রবিবার, জুন ৭, ২০২৬
26.9 C
Dhaka

ষষ্ঠ বারের মতো ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক গত তিন বছরে টানা ষষ্ঠ বারের মতো দেশের ফাসটেস্ট মোবাইল অপারেটর হিসেবে ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জন করেছে। ২৩.৪৯ স্পিড স্কোর™ নিয়ে ওকলা-এর ২০২২ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের রিপোর্টে প্রথম স্থানে রয়েছে বাংলালিংক। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত। বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অসের নেতৃত্বে প্রতিষ্ঠানটির উচ্চ পদস্থ কর্মকর্তারা এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

দেশব্যাপী বাংলালিংক-এর নেটওয়ার্ক সম্প্রসারণ ও গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম এই অর্জনে ভূমিকা রেখেছে। গত বছর বাংলালিংক-এর নেটওয়ার্ক প্রায় ৪০% সম্প্রসারণ করা হয়, যার ফলে এর মোট সাইটের সংখ্যা এখন ১৪,৫০০-এরও অধিক। উন্নত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার জন্য বাংলালিংক ২০২২ সালে দেশের অপারেটরদের মধ্যে সর্বাধিক সংখ্যক গ্রাহক অর্জনে সক্ষম হয়।

বিশেষ এই অর্জন সম্পর্কে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “তিন বছরে টানা ষষ্ঠবারের মতো বিশেষ এই পুরস্কার অর্জন নেটওয়ার্কের মানের উপর ধারাবাহিকভাবে আমাদের গুরুত্বারোপের প্রমাণ দেয়। সর্বোচ্চ গতির ইন্টারনেট দীর্ঘ সময় ধরে আমাদের নেটওয়ার্কের বিশেষ একটি বৈশিষ্ট্য। এখন দেশব্যাপী নেওয়ার্কের কারণে আমরা আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে এর সব সুবিধা পৌঁছে দিতে পারছি। ডিজিটাল অপারেটর হিসাবে আমরা ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের উন্নত ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ইন্টারনেটের গতিতে এই অবস্থান বজায় রাখতে চাই।”

ওকলা-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডোগ সাটলস বলেন,“সেরা ইন্টারনেটের গতি ও পারফরমেন্সের জন্য বিশ্বব্যাপী ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদেরকে ওকলা-এর স্পিডটেস্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। বাংলালিংক-কে আবারও বাংলাদেশের ফাসটেস্ট মোবাইল নেটওয়ার্কের অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা আনন্দিত। ২০২২ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অসাধারণ পারফরমেন্সের জন্য বাংলালিংক এই বিশেষ স্বীকৃতি পেয়েছে।”

বাংলালিংক শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ, উন্নত ডিজিটাল সেবা ও সর্বোচ্চ গতির ইন্টারনেট দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।   

ওকলা রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.speedtest.net/awards/bangladesh/2022/?award_type=carrier&time_period=q3-q4

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি